ঢাকা ০১:৫০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কড়াইল-ভাসানটেক বস্তির উন্নয়নে ‘মডেল প্রকল্প’ নেবে সরকার, সহায়তায় বিশ্ব ব্যাংক Logo কিসলুর সিনেমা ‘মস্তান’, সঙ্গী শুভ-চঞ্চল-তমা ও মাহি Logo ‘টু-টাচ রুল’: দুই স্পর্শেই মিলবে প্রয়োজনীয় জিনিস Logo জিটিএ সিক্স কিনতে অনলাইনে অর্থ সংগ্রহের হিড়িক ব্রিটিশ গেইমারদের Logo সম্মানা পাগড়ি পাচ্ছেন ফরিদাবাদ মাদ্রাসার ২০ হাজার হাফেজ-আলেম-মুফতি Logo রক্তে শর্করা নিয়ন্ত্রণে একটানা হাঁটা নাকি সারাদিনে অল্প হাঁটা: কোনটি ভালো? Logo যেখানে দেখা যায় লালঘাড় পেঙ্গা Logo ইসলামী বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ৩০ নভেম্বর পর্যন্ত Logo সন্তানের নেতিবাচক আচরণ ভালোবাসা দিয়ে শুধরে দিতে হবে Logo বিচার বিভাগীয় ৮ কর্মকর্তাকে বদলি

বাহাদুর শাহ পার্কে ফুডভ্যান বসাতে চায় ডিএসসিসি, আন্দোলনের হুঁশিয়ারি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আবারও বাহাদুর শাহ পার্কে খাবারের দোকান বসানোর জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু করেছে। এ নিয়ে স্থানীয় এলাকাবাসী প্রতিবাদ জানিয়েছে এবং দ্রুত কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দিয়েছে।

সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের আমলে এলাকাবাসীর আপত্তি সত্ত্বেও পার্কের ভেতরে খাবারের দোকান বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে গত ৫ আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের পর সেই দোকানগুলো বন্ধ হয়ে গেছে। বর্তমানে পার্কটিতে স্বাস্থ্য সচেতন মানুষ নিয়মিত শারীরিক চর্চা করছেন।

এলাকাবাসী জানান, সিটি করপোরেশনের নতুন উদ্যোগের বিরুদ্ধে সোমবার (২১ অক্টোবর) পার্কে সমাবেশ করা হয়। তারা জানিয়েছেন, এই ইজারা বাতিলের দাবিতে সিটি করপোরেশনের প্রশাসক ও পরিবেশ উপদেষ্টাকে স্মারকলিপি দেওয়া হয়েছে, কিন্তু তাতে কোনো কাজ হয়নি।

বক্তারা বলেন, “এই পার্কে খাবারের দোকান বসানো হলে পরিবেশ নষ্ট হবে এবং গাছপালার ক্ষতি হবে।” তারা আরও জানান, বাহাদুর শাহ পার্কটি পুরান ঢাকাবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান, যেখানে অনেকেই পরিবারসহ এসে বিশ্রাম নেন।

সমাবেশে বক্তারা উল্লেখ করেন, অতীতের স্বৈরাচারী সরকারের সময়েও এলাকাবাসী পার্কের দখলবাজির বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। তারা আশা করেন, বর্তমান সরকার পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেবে। অন্যথায়, তারা রাস্তায় নামার প্রস্তুতি নিচ্ছেন।

সভাপতি আক্তারুজ্জামান খান বলেন, “এই পার্ক ব্রিটিশ বিরোধী সংগ্রামের ঐতিহাসিক স্থান এবং এর সঠিক পরিচর্যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুবই জরুরি।”

জনপ্রিয়

কড়াইল-ভাসানটেক বস্তির উন্নয়নে ‘মডেল প্রকল্প’ নেবে সরকার, সহায়তায় বিশ্ব ব্যাংক

বাহাদুর শাহ পার্কে ফুডভ্যান বসাতে চায় ডিএসসিসি, আন্দোলনের হুঁশিয়ারি

প্রকাশিত ১২:০৭:০১ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪