ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কবি নজরুল কলেজে সাবেক বিএনসিসি ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo ‎ইবি শিক্ষিকা হত্যাকান্ডে কুবি শিক্ষক সমিতির তীব্র নিন্দা ও শোক প্রকাশ Logo বাকৃবিস্থ বৃহত্তর দিনাজপুর সমিতির দোয়া ও ইফতার মাহফিল এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা Logo কুবি শিক্ষককে অপহরণের ঘটনায় অজ্ঞাত চারজনের বিরুদ্ধে মামলা Logo জাবিতে স্কাউটসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল Logo শিক্ষার্থী প্রতিনিধি ও ছাত্র নেতৃবৃন্দের সম্মানে ডাকসুর ইফতার মাহফিল Logo পাবিপ্রবি গেটসংলগ্ন সাঈদের দোকানের ইফতারে আবারও মিললো গোবরে পোকা Logo বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো রাকসুর প্রতিনিধি সম্মেলন  Logo যবিপ্রবিতে রাজশাহী অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo বেগম জিয়ার রূহের মাগফিরাত কামনায় জাবি ছাত্রদলের ইফতার

সোনালের নজরকাড়া ছবিতে মাতোয়ারা শাকিব ভক্তরা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ০৬:৩৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪
  • ৮৩ বার পঠিত

শাকিবের প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র দরদ মুক্তি পাচ্ছে ১৫ নভেম্বর। বিশ্বব্যাপী এদিন দরদ মুক্তি দেওয়া হবে। ছবিটি নিয়ে দেশের দর্শকদের অপেক্ষা ছিল। কেননা এই ছবির মাধ্যমে শাকিব প্যান ইন্ডিয়ান চলচ্চিত্রে পা রাখেছেন। এই ছবিতে শাকিবের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন বলিউডের সোনাল চৌহান। যিনি ইমরান হাশমিসহ অনেকের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন।

আজ সোমবার সামাজিক মাধ্যমে শাকিবের এই নায়িকা বেশকিছুই ছবি শেয়ার করেছেন। সেসব ছবিতে উঠে এসেছে নানা মন্তব্য। একই সঙ্গে বাংলাদেশের শাকিব ভক্তদের প্রতিক্রিয়ায় রীতিমতো ভরে গেল সোনালের ছবিগুলো। মন্তব্য বাক্সে ভক্তরা বলছেন, ‘বাংলাদেশ থেকে ভালোবাসা।’ কেউ কেউ আবার শাকিব খান আর্মির পক্ষ থেকেও ভালোবাসা জানাচ্ছেন, দরদ চলচ্চিত্র নিয়েও কথা বলেছেন অনেকে। তবে সোনাল চৌহানের এই পোস্টজুড়ে বাংলাদেশি নেটিজেনদের উপস্থিতি তা চোখে পড়ার মতো।

এদিকে দরদ আগামী ১৫ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে, ফলে ছবি মুক্তির প্রস্তুতি জোরেসোরে শুরু করে দিয়েছেন নির্মাতা অনন্য মামুন।

ছবিটি মূলত বাংলা ভাষায় মুক্তি পাওয়ার কথা রয়েছে। এরই মধ্যে হিন্দি ভাষায়ও ছবিটি মুক্তি দেওয়ার আগ্রহ প্রকাশ করলেন পরিচালক অনন্য মামুন। সামাজিক মাধ্যমে অনন্য মামুন জানালেন, হিন্দি ও বাংলা দুই ভাষাতেই ‘দরদ’ মুক্তি দিতে চান তিনি। তবে এ নিয়ে জানতে চেয়েছেন অনুরাগীদের অভিমত।

‘দরদ’ ছবি মুক্তির আগেই দেখা যাচ্ছে একের পর এক চমক। প্রথমে ছবিটির পোস্টার, এরপর টিজার। ছবিটির অফিসিয়াল আইটেম সং-এর ঝলকও প্রকাশ্যে। সাইকো থ্রিলার গল্পের এই সিনেমায় রোমান্সে জমে উঠবে শাকিব-সোনালের রসায়ন; পর্দায় দুলু ও তার স্ত্রী। ছবির ট্রেলার, গানের ঝলক দেখে এমনটিই অনুমান নেটিজেনদের। তাদের ধারণা, ‘দরদ’ অন্যতম একটি ব্লকবাস্টার ছবি হতে যাচ্ছে শাকিবের হাত ধরে।

জনপ্রিয়

কবি নজরুল কলেজে সাবেক বিএনসিসি ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সোনালের নজরকাড়া ছবিতে মাতোয়ারা শাকিব ভক্তরা

প্রকাশিত ০৬:৩৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪