ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সাপকে বিশ্বাস করা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে নয় Logo এক রাউটারে কয়টা ডিভাইস চলবে, হিসাব মেলাবেন যেভাবে Logo নর্থ ক্যারোলাইনাও ডেমোক্র্যাটদের দখলে Logo হুমকির মামলা: তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন Logo বুয়েটে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১ ডিসেম্বর Logo কড়াইল-ভাসানটেক বস্তির উন্নয়নে ‘মডেল প্রকল্প’ নেবে সরকার, সহায়তায় বিশ্ব ব্যাংক Logo কিসলুর সিনেমা ‘মস্তান’, সঙ্গী শুভ-চঞ্চল-তমা ও মাহি Logo ‘টু-টাচ রুল’: দুই স্পর্শেই মিলবে প্রয়োজনীয় জিনিস Logo জিটিএ সিক্স কিনতে অনলাইনে অর্থ সংগ্রহের হিড়িক ব্রিটিশ গেইমারদের Logo সম্মানা পাগড়ি পাচ্ছেন ফরিদাবাদ মাদ্রাসার ২০ হাজার হাফেজ-আলেম-মুফতি

ব্রিকস সম্মেলনে যোগ দিতে আজ রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র সচিব

বিকাশমান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের সম্মেলনে যোগ দিতে আজ মঙ্গলবার (২২ অক্টোবর) রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন। পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তার দ্বিতীয় বিদেশ সফর।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, রাশিয়ার কাজান শহরে ২২-২৪ অক্টোবর ব্রিকস সম্মেলন হবে। পররাষ্ট্র সচিব ব্রিকস সম্মেলনে অংশগ্রহণ করতে রাশিয়া যাবেন। ২৪ অক্টোবর ব্রিকস সম্মেলনের কর্ম অধিবেশনে তার বক্তৃতা করার কথা রয়েছে। সম্মেলনের ফাঁকে পররাষ্ট্র সচিবের বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে কয়েকটি বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

ঢাকার এক‌টি কূটনৈতিক সূত্র বলছে, চলতি বছরের জুনে শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে ব্রিক‌সের সদস্যপদ পে‌তে একটি চিঠি দেওয়া হয়। ওই চিঠিতে বলা হয়েছিল, সদস্যপদ দেওয়া সম্ভব না হলেও যেন অংশীদার দেশ হিসেবে বাংলাদেশকে বিবেচনা করা হয়। এবারের সম্মেলনে সদস্যপদ পাওয়ার বিষয়‌টি তুলবে। সে‌টি না হলেও অংশীদার করার অনুরোধ জানাবে বাংলাদেশ।

পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর জসীম উদ্দিন চলতি মাসে প্রথম বিদেশ সফরে যুক্তরাষ্ট্র যান। তিনি নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেন। পাশাপাশি পররাষ্ট্র সচিব ওয়াশিংটন সফর করেন, সেখানে তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তরের বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন।

জনপ্রিয়

সাপকে বিশ্বাস করা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে নয়

ব্রিকস সম্মেলনে যোগ দিতে আজ রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র সচিব

প্রকাশিত ০৭:৫৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪