ঢাকা ০৫:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo অটিস্টিক ছেলে যাতে সহজে চিনতে পারে তাই চুল কাটেন না কুকুরেয়া Logo সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ Logo আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে বৃহত্তর কর্মসূচি Logo ভারতে তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে Logo পদত্যাগের পরেও যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন Logo হাবিপ্রবিতে ব্যাডমিন্টন কার্নিভাল ১.০ এর উদ্বোধন Logo রাবিতে টার্ফ মাঠ, হবিবুর সংলগ্ন মাঠ ও সুইমিংপুল আধুনিকায়নে ক্রিড়া মন্ত্রণালয়ে বাজেট প্রস্তাব Logo ‎কুবিতে ‘বন্ধু’র উদ্যোগে সপ্তাহব্যাপী ব্লাডগ্রুপিং ও সদস্য সংগ্রহ ক্যাম্পেইন Logo নবীন শিক্ষার্থীদেরকে গাছের চারা দিয়ে বরণ করে নিল পাবিপ্রবি প্রশাসন Logo কুবির বিজয়-২৪ হলে ‘শহীদ আব্দুল কাইয়ুম স্মৃতি মেডিকেল বক্স’ স্থাপন

বিশ্বের শীর্ষ ২% বিজ্ঞানীর তালিকায় ইবির দুই শিক্ষক

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ০৬:২৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • ১৮২ বার পঠিত

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ‘বিশ্বের শীর্ষ ২% বিজ্ঞানী’র তালিকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষকের নাম উল্লেখিত হয়েছে। এই তালিকায় স্থান পেয়েছেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ হাবিবুর রহমান এবং বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান।

গত ১৯ সেপ্টেম্বর প্রকাশ করা হয়। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং নেদারল্যান্ডভিত্তিক প্রকাশনা সংস্থা ‘এলসেভিয়ার’এর একদল গবেষকের নেতৃত্বে প্রস্তুতকৃত এই তালিকাটি বিজ্ঞানীদের গবেষণাপত্রের সাইটেশন (উদ্ধৃতি), এইচ-ইনডেক্স এবং অন্যান্য প্রভাব বিষয়ক সূচকের ভিত্তিতে তৈরি করা হয়। এটি বিশ্বজুড়ে গবেষকদের তাদের গবেষণায় অবদান চিহ্নিত করে এবং এর প্রভাব ও গ্রহণযোগ্যতার একটি আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে স্বীকৃত।

ড. মোঃ মিজানুর রহমান বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে তাঁর মৌলিক গবেষণা অবদানের জন্য স্বীকৃতি পেয়েছেন, অন্যদিকে, ড. মোঃ হাবিবুর রহমান কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল ক্ষেত্রে তাঁর উল্লেখযোগ্য গবেষণার জন্য এই সম্মাননা অর্জন করেছেন।

ড. মোঃ হাবিবুর রহমান বলেন, “বিশ্বের শীর্ষ ২% বিজ্ঞানীর তালিকায় স্থান পাওয়া শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, বরং এটি আমার বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশের জন্য একটি সম্মানের বিষয়। এটি প্রমাণ করে যে আমাদের বিশ্ববিদ্যালয় ও দেশ থেকেও বিশ্বমানের গবেষণা করা সম্ভব। এই স্বীকৃতির জন্য আমি সর্বপ্রথম আমার আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আমার পরিবার, সহকর্মী, গবেষণা সহযোগী এবং শিক্ষার্থীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”

জনপ্রিয়

অটিস্টিক ছেলে যাতে সহজে চিনতে পারে তাই চুল কাটেন না কুকুরেয়া

বিশ্বের শীর্ষ ২% বিজ্ঞানীর তালিকায় ইবির দুই শিক্ষক

প্রকাশিত ০৬:২৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫