ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo আপনার টিম কি পারফেক্ট শট নিয়েছে? তাহলে ‘শ্যুট অ্যান্ড উইন’-এ অংশ নিতে চলে আসুন অপো স্টোরে! Logo মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপে প্রথম লাল কার্ড দেখলেন মিগেল আলমিরন Logo ভিনিসিয়ুস-কুনহার নৈপুণ্যে হাইতিকে উড়িয়ে বিশ্বকাপে ব্রাজিলের প্রথম জয় Logo ফটোগ্রাফি প্রতিযোগিতায় তরুণদের সঙ্গে ভিভোর দৃঢ় সংযোগ Logo মামুনুল হককে নিয়ে কটূক্তির প্রতিবাদে খেলাফত ছাত্র মজলিসের বিক্ষোভ Logo ইশরাকের উদ্যোগে কবি নজরুল কলেজে ছাত্রদলের এলইডি স্ক্রিন স্থাপন Logo প্রবাসীর বউ নিয়ে গেল ‘জিনের বাদশা’ Logo ঢাকার মাদরাসায় মিলল ‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্র Logo বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির রোডম্যাপ হিসেবে ২০২৬-২৭ বাজেটকে স্বাগত জানিয়েছে আইবিএফবি Logo ডিজিটাল মিডিয়া ফোরামের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল

পবিত্র মাহে রমজান উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত হয় এই ইফতার মাহফিল।

মঙ্গলবার (৩ মার্চ) প্রশাসনিক ভবনের ৪১১ নম্বর কক্ষে এ আয়োজন করা হয়। সংক্ষিপ্ত আলোচনা শেষে ইফতারের দোয়া পরিচালনা করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের মুয়াজ্জিন মোহাম্মদ শওকত আলী

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন, অধ্যাপক মোহাম্মদ সৈয়দুর রহমান, সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন, শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক ড. মো. জনি আলম, লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহিন উদ্দিন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান মাহমুদুল হাসান রাহাত, সহকারী অধ্যাপক বেলাল হোসাইনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী, প্রেস ক্লাবের সিনিয়র ও জুনিয়র সদস্য এবং শিক্ষার্থীরা।

রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন বলেন, ‘রমজানের পবিত্রতা যদি আমরা বাকি ১১ মাস ধরে রাখতে পারি, তাহলে তা দেশ, জাতি ও সমাজের জন্য কল্যাণকর হবে। আমাদের মানবকল্যাণে রমজানের আদর্শ অনুসরণ করা প্রয়োজন। আজকের সুন্দর আয়োজনের জন্য প্রেস ক্লাবকে ধন্যবাদ এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করি।’

লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহিন উদ্দিন বলেন, ‘রমজান শুধু ক্ষুধা বা তৃষ্ণা সংযমের শিক্ষা দেয় না, এটি আমাদের অন্তরের সংকীর্ণতা দূর করারও শিক্ষা দেয়। রমজান আমাদের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদার করতে অনুপ্রাণিত করে। আজকের আয়োজন তারই একটি দৃশ্য।’

তিনি আরও বলেন, ‘সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা মানুষকে সঠিক তথ্য জানতে সহায়তা করে। প্রেস ক্লাবকে আজকের আয়োজনের জন্য ধন্যবাদ জানাই। আশা করি, তারা সবসময় সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবে।’

প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বলেন, ‘প্রতি বছরের মতো এবারও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের নিয়ে আমরা ইফতার আয়োজন করেছি। পারস্পরিক আন্তরিকতা বৃদ্ধির লক্ষ্যেই এ আয়োজন। উপস্থিত সবাইকে ধন্যবাদ এবং যারা আয়োজন সফল করতে কাজ করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা।’

জনপ্রিয়

আপনার টিম কি পারফেক্ট শট নিয়েছে? তাহলে ‘শ্যুট অ্যান্ড উইন’-এ অংশ নিতে চলে আসুন অপো স্টোরে!

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল

প্রকাশিত ১০:০২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬