ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo টেস্ট ক্রিকেটকে বিদায়ই বলে দিলেন শামি Logo রূপগঞ্জে ‘এপিবিএন সদস্যের’ পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ Logo নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট ‘পুনরুদ্ধারের’ সময় এসেছে: বিজেপি এমপি দুবে Logo কুয়েতে ভিসা জালিয়াতি, বাংলাদেশির ৪ বছর কারাদণ্ড Logo কোরিয়ায় আন্তর্জাতিক উৎসবে খাবার ক্যাটাগরিতে প্রথম বাংলাদেশ Logo সিলেটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতিকালে আটক ১২ নেতাকর্মী Logo ফুটবল থেকে রোনালদোর বিদায় যেন এমন না হয়, চাওয়া মরিনিয়োর Logo আইনজীবীদের সম্পূরক কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই: আইনমন্ত্রী Logo বগুড়ায় নাশকতার মামলায় ২ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার Logo চট্টগ্রামে সেমিনার: ‘ক্লাস্টারভিত্তিক’ অর্থনৈতিক বিকাশ দরকার, বলছেন অধ্যাপক ওবায়দুল করিম

দেশে ফিরলেন শহিদুল আলম

ইসরায়েলে আটক হওয়া বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম দেশে ফিরেছেন। শনিবার (১১ অক্টোবর) ভোর ৪টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ দিয়ে ভোর ৫টার কিছুক্ষণ পর তিনি বের হয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন। এ সময় গ্লোবাল সামুদ ফ্লোটিলার সঙ্গে তার সেই যাত্রার বর্ণনা দেন।

শহিদুল আলম বলেন, গাজার মানুষ এখনো আক্রান্ত। এখনো তাদের ওপর নির্যাতন চলছে। এবং সেটা যতক্ষণ পর্যন্ত বন্ধ না হয় আমাদের কাজ শেষ হয়নি।

তিনি আরও বলেন, আমি অনেক মানুষকে ধন্যবাদ জানাবো। বাংলাদেশি যারা সারা পৃথিবী থেকে সাড়া দিয়েছে, দোয়া করেছে, ভালোবাসা পাঠিয়েছে তাদের প্রতি আমি কৃতজ্ঞ।

বিমানবন্দরে শহিদুল আলমকে ফুল দিয়ে বরণ করতে আসেন তার সহকর্মী এবং পরিবারের সদস্যরা।

এর আগে শহিদুল আলম স্থানীয় সময় শুক্রবার দুপুর আড়াইটার দিকে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইস্তাম্বুলে পৌঁছান। সেখানে তাকে ইস্তাম্বুলে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান স্বাগত জানান। সেদিন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ইস্তাম্বুল থেকে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি। পরে শনিবার ভোর ৫টার দিকে ঢাকায় পৌঁছান।

জনপ্রিয়

টেস্ট ক্রিকেটকে বিদায়ই বলে দিলেন শামি

দেশে ফিরলেন শহিদুল আলম

প্রকাশিত ০৯:০৭:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫