ঢাকা ০২:১০ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর Logo জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে আইটিইটি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সুজুকি বাইক ক্রেতাদের বীমা সুরক্ষায় মেটলাইফ ও র‍্যানকন মোটর বাইকস লিমিটেড এর চুক্তি Logo তিন দফা দাবি নিয়ে রাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ Logo বাকৃবিতে ২২ জন শিশু পেলো কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন বৃত্তির সনদপত্র Logo বাকৃবিতে ব্র্যাক-এবিজি এআই মার্কেট সার্ভের সমাপনী ও সনদ বিতরণ Logo ৩ আগস্ট ববিতে আসছেন মুফতি ফয়জুল করীম Logo গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীর মরদেহ উদ্ধার Logo নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পুলিশ-ডিবি’ পরিচয়ে প্রতারণা

জাবিতে নারী শিক্ষার্থী নিপীড়ন, ধর্ষণ ও হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও মৌন মিছিল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৫৩তম আবর্তনের এক নারী শিক্ষার্থীর ওপর ধর্ষণ, নিপীড়ন ও হত্যাচেষ্টার ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্ত এস এম তারিকুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও মৌন মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের লোক-প্রশাসন বিভাগ।

রোববার (১ মার্চ) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের অমর একুশে পাদদেশ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটা মৌন মিছিল হয়, মিছিলটি অমর একুশের পাদদেশ থেকে শুরু হয়ে শহীদ মিনার, নতুন কলা ভবন প্রদক্ষিণ করে পুনরায় অমর একুশের সামনে এসে শেষ হয়।

ভুক্তভোগীর সহপাঠী তানজিবা নাহিয়ান অভিযুক্তের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে বলেন, “কঠোর বিচার নিশ্চিত হলে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস পাবে না।”

উক্ত বিভাগের ৫০তম আবর্তনের শিক্ষার্থী সাদিকা আফরিন বলেন “সুষ্ঠু বিচার নিশ্চিতের পাশাপাশি সংশ্লিষ্ট সাক্ষীদের যেন কোনো ধরনের হেনস্তা বা চাপের মুখে পড়তে না হয়, সে বিষয়ে প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।”

উক্ত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হরে কৃষ্ণ কুন্ডু বলেন, “এটি অত্যন্ত মর্মান্তিক ও নিন্দনীয় ঘটনা। ঘটনার রাতেই বিভাগের কয়েকজন শিক্ষক ভুক্তভোগীর পাশে ছিলেন এবং চিকিৎসা শেষে তাকে বাসায় পৌঁছে দেন।”

তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রাথমিক পদক্ষেপ অভিযুক্তের সনদপত্র বাজেয়াপ্ত করার সিদ্ধান্তকে স্বাগত জানান।

তিনি আরও বলেন, “ভুক্তভোগী ইতোমধ্যে থানায় মামলা করেছেন। তবে অভিযুক্ত ব্যক্তি তার পরিবারকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ রয়েছে, যা ভুক্তভোগীর মানসিক ট্রমা আরও বাড়িয়ে দিচ্ছে।”

এ অবস্থায় পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য,গত ২৪ ফেব্রুয়ারী সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের হলের সামনে থেকে ব্ল্যাকমেল করে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী একটি ভাড়া বাসায় নিয়ে তাকে নির্যাতন করেন বলে অভিযোগ উঠে। পরে ওই ছাত্রী জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিলে আশুলিয়া থানা পুলিশ উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান।

জনপ্রিয়

দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর

জাবিতে নারী শিক্ষার্থী নিপীড়ন, ধর্ষণ ও হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও মৌন মিছিল

প্রকাশিত ০৫:৪৬:০৩ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬