ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo নীহারিকা সেন হয়ে আলোচনায় সিফাত নুসরাত Logo ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচের ভবিষ্যদ্বাণী দিলো সুপার কম্পিউটার Logo ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ স্থগিতের আশঙ্কা! Logo মাদরাসাছাত্রীকে নাতনি ডেকে ঘরে নিয়ে যান বৃদ্ধ, বেধড়ক পিটুনি Logo চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো পরিবেশ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা Logo উন্নত স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষে এসবিএসি ব্যাংক পিএলসির সঙ্গে চুক্তি স্বাক্ষর Logo বাঁধন, কবি নজরুল সরকারি কলেজ ইউনিটের বৃক্ষরোপণ কর্মসূচি Logo বাইপাস চার্জিং যেভাবে স্মার্টফোনকে আরও নিরাপদ করে তুলছে Logo যেভাবে মোবাইলে দেখবেন আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ Logo আর্জেন্টিনাকে হারাতে ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাল ব্রাজিল সমর্থকরা

২০২৫-২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা সহজে পেতে ইবি ছাত্রশিবিরের ডেস্ক ক্যালেন্ডার উপহার

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ০১:০৪:০৩ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • ১৫১ বার পঠিত

২০২৫-২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা সহজে পেতে ইবি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুইদিনে আট হাজার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ‘ডেস্ক ক্যালেন্ডার’ বিতরণ করেছে শাখা ছাত্রশিবির। তবে মোট ১৬ হাজার ক্যালেন্ডার পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

শনিবার ও রবিবার (২৫-২৬ অক্টোবর) সকাল ১১টায় থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বটতলায় এই ক্যালেন্ডার বিতরণ কর্মসূচী পালন করে সংগঠনটি। পরপর দুদিনেই স্টলে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

জানা গেছে, দুদিনে বটতলার স্টল থেকে ৮ হাজার ক্যালেন্ডার বিতরণ করা হয়। এরপর আগামী দুই দিন সকল শিক্ষার্থীর হাতে এটি পৌঁছাতে বিশ্ববিদ্যালয়ের সব হল, ক্যাম্পাস ও শহরের ম্যাসগুলোতেও একই কর্মসূচী পালন করবে বলে জানা যায়। সরেজমিনে দেখা যায়, ক্যালেন্ডারে ২০২৫ এর জুলাই থেকে ২০২৬ এর জুন পর্যন্ত একাডেমিক কার্যদিবস ও ছুটির দিন সহজে উপস্থাপন করা হয়েছে।

শিক্ষার্থীরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “ফ্রিতে ক্যালেন্ডার পেয়ে আমরা খুশি। এটি আমাদের পড়াশোনার পরিকল্পনায় সাহায্য করবে। এখন আর অনলাইনে ছুটির দিন খুঁজতে হবে না। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে ধন্যবাদ।”

ফোকলোর স্টাডিজ বিভাগের শিক্ষার্থী তাজমিন রহমান বলেন, “ছাত্রশিবির ইবি শাখার আজকের যে আয়োজন, এই আয়োজনটা আমার কাছে অনেক ভালো ও চমৎকার লেগেছে। বাকিদের থেকে আলাদা মনে হয়েছে। আমরা ক্যালেন্ডার কিনতে গেলে একটা আর্থিক ব্যয়ের বিষয় থাকে। তো যেহেতু আমরা এটা ফ্রি পাচ্ছি, আর শিক্ষার্থীদের এক্ষেত্রে আর্থিক ব্যয়টা হচ্ছে না। আবার আমরা খুব সহজে এটা বহন করতে পারব। এবং কোনো শিক্ষার্থী যদি কোনো কোনো কিছু নিয়ে প্ল্যান করতে চায়, খুব সহজে সেই ক্যালেন্ডারের মাধ্যমে করতে পারবে। কারণ এটা সবসময় আমাদের কাছে রাখতে পারবো। ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয় শাখাকে এত সুন্দর আয়োজন করার জন্য সাধুবাদ জানাই।”

শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক সৈয়দ আবসার নবী হামজা বলেন, “আমাদের এই আয়োজনটা মূলত শিক্ষার্থীদের সাথে আমাদের ইনভলভমেন্ট, এনগেজমেন্টের চমৎকার উদ্যোগ। এই বছরের ২০২৫ সালের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাস এক পৃষ্ঠায় রেখে এবং ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাস আরেক পৃষ্ঠায় রেখে চমৎকারভাবে একটা একাডেমিক ডেস্ক ক্যালেন্ডার তৈরি করেছি। এখানে শিক্ষার্থীদের ছুটির ডেটগুলো বিশ্ববিদ্যালয়ের ছুটির ডেটের আলোকে করা হয়েছে। একই সাথে এখানে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অর্থাৎ অফিস ছুটির যে ডেট তাদের জন্যও এখানে প্রযোজ্য করে নীল কালিতে সেটা উল্লেখ করা হয়েছে। এটা বিশ্ববিদ্যালয়ের ১৮ হাজার শিক্ষার্থী প্রত্যেকের হাতে আমরা পৌঁছে দিতে চাই। আশা করি এই উদ্যোগকে শিক্ষার্থীরা সুন্দরভাবে নিবেন।”

শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুব আলী বলেন, “আমরা গতকাল ও আজকে দুই দিনব্যাপী ক্যালেন্ডার বিতরণ করছি। আজকের বিতরণের মাধ্যমে আমরা স্টোল থেকে বিতরণ শেষ করছি। এখন পর্যন্ত প্রায় ৮ হাজার শিক্ষার্থী আমাদের কাছ থেকে ক্যালেন্ডার নিয়েছে। এবং তারা অত্যন্ত আনন্দের সহিত এটা নিয়েছে। আর আমাদের টার্গেট হচ্ছে সকল শিক্ষার্থীর কাছে ক্যালেন্ডারটা পৌঁছানো। আমরা সে পরিমাণ ক্যালেন্ডার রেডি করেছি। আমরা আগামী দিন থেকে দুই-এক দিনের মধ্যেই প্রতিটা হলে হলে, এরপরে ক্যাম্পাস ও শহরের মেসগুলোতেও চেষ্টা করব সকলের কাছে যেয়ে বাকি ক্যালেন্ডারগুলো পৌঁছাতে।”

জনপ্রিয়

নীহারিকা সেন হয়ে আলোচনায় সিফাত নুসরাত

২০২৫-২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা সহজে পেতে ইবি ছাত্রশিবিরের ডেস্ক ক্যালেন্ডার উপহার

প্রকাশিত ০১:০৪:০৩ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫