ঢাকা ১১:১৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ফুটপাত ফিরে পেয়ে নগরজীবনে স্বস্তির ছোঁয়া, তবে চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে  Logo ৪ লাখ টাকা ক্ষতিপূরণে মিললো সমাধান, ববি শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার Logo জাবিতে পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণ সংঘের সভাপতি হাসান, সম্পাদক কাফী Logo কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি Logo রাবিতে ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার Logo বাঁধন, জবি ইউনিটের সাংগঠনিক কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠিত Logo দপদপিয়া সেতুতে আবারও দুর্ঘটনা: একদিনে দুই ঘটনায় আহত ৩ ববি শিক্ষার্থী Logo যাত্রাবাড়ীতে বিপুল গাঁজাসহ তিন মাদককারবারী গ্রেপ্তার Logo জাবির ছাত্রী হলে মাদকদ্রব্য উদ্ধার, তদন্ত কমিটি গঠন Logo সৃজনশীলতা ও বিজ্ঞান চর্চায় বাকৃবির মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ে ‘ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা’

যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজে ফ্রি ব্লাড গ্রুপিং ও স্বাস্থ্য সচেতনতা ক্যাম্প অনুষ্ঠিত

  • রায়হান আহমদ
  • প্রকাশিত ১০:৩৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • ১১৭ বার পঠিত

মানবতার সেবায় এক অনন্য উদ্যোগ হিসেবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(যবিপ্রবি )স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে ফ্রি ব্লাড গ্রুপিং ও স্বাস্থ্য সচেতনতা ক্যাম্প।

বৃহস্পতিবার (০৬ নভেম্বর ২০২৫) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত এ ক্যাম্পের আয়োজন করে যবিপ্রবি ব্লাড ব্যাংক।

ক্যাম্পে অংশগ্রহণ করে স্কুলের ৩য় থেকে ১০ম শ্রেণির প্রায় ২০০ জন শিক্ষার্থী। এছাড়া এই ক্যাম্পের মাধ্যমে শিক্ষার্থীরা বিনামূল্যে তাদের নিজেদের রক্তের গ্রুপ, স্বাস্থ্য সচেতনতা ও রক্তদানের মানবিক মূল্যবোধ সম্পর্কে ধারণা লাভ করেন।

যবিপ্রবি ব্লাড ব্যাংকের সভাপতি মাসুম বিল্লাহ বলেন, রক্তদান মানবতার সেবায় একটি অমূল্য ও পবিত্র কাজ। অনেকেই নিজের রক্তের গ্রুপ জানেন না, তাই এই ক্যাম্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাস্ট ব্লাড ব্যাংকের এই উদ্যোগ রক্তের অভাবে প্রাণহানি রোধে মানবতার পথে এক অনুপ্রেরণামূলক পদক্ষেপ।

সাধারণ সম্পাদক মূতজা বশীর বলেন, এই উদ্যোগে শিক্ষার্থীরা রক্তের গ্রুপ জানবে, স্বাস্থ্য সম্পর্কে সচেতন হবে এবং রক্তদানের মানবিক মূল্যবোধে অনুপ্রাণিত হবে। আমরা বিশ্বাস করি—‘এক ফোঁটা রক্ত, একটি প্রাণ—মানবতার অনন্য দান।’

উল্লেখ্য,যবিপ্রবি ব্লাড ব্যাংক নিয়মিতভাবে এই ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকে। বছরে প্রায় ৫-৬ বার তারা এমন ক্যাম্প আয়োজন করে থাকেন।

জনপ্রিয়

ফুটপাত ফিরে পেয়ে নগরজীবনে স্বস্তির ছোঁয়া, তবে চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে 

যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজে ফ্রি ব্লাড গ্রুপিং ও স্বাস্থ্য সচেতনতা ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশিত ১০:৩৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫