ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ফুটপাত ফিরে পেয়ে নগরজীবনে স্বস্তির ছোঁয়া, তবে চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে  Logo ৪ লাখ টাকা ক্ষতিপূরণে মিললো সমাধান, ববি শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার Logo জাবিতে পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণ সংঘের সভাপতি হাসান, সম্পাদক কাফী Logo কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি Logo রাবিতে ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার Logo বাঁধন, জবি ইউনিটের সাংগঠনিক কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠিত Logo দপদপিয়া সেতুতে আবারও দুর্ঘটনা: একদিনে দুই ঘটনায় আহত ৩ ববি শিক্ষার্থী Logo যাত্রাবাড়ীতে বিপুল গাঁজাসহ তিন মাদককারবারী গ্রেপ্তার Logo জাবির ছাত্রী হলে মাদকদ্রব্য উদ্ধার, তদন্ত কমিটি গঠন Logo সৃজনশীলতা ও বিজ্ঞান চর্চায় বাকৃবির মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ে ‘ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা’

১৮ দিনের ছুটিতে কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা

রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ শীতকালীন অবকাশ, বিজয় দিবস (১৬ ডিসেম্বর) এবং যীশু খ্রিস্টের জন্মদিন (বড়দিন, ২৫ ডিসেম্বর) উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ১৮ দিনের ছুটি ঘোষণা করেছে। কলেজ প্রশাসনের নির্ধারিত একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, ছুটি ১৪ ডিসেম্বর (রবিবার) থেকে শুরু হয়ে ৩১ ডিসেম্বর (বুধবার) পর্যন্ত চলবে।

গত বুধবার (১০ ডিসেম্বর) কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “সকল বিভাগীয় প্রধান, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীদের জন্য জানানো যাচ্ছে যে, শীতকালীন অবকাশ, বিজয় দিবস ও যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে ১৪ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত কলেজের সকল ক্লাস স্থগিত থাকবে। তবে সরকার নির্ধারিত কর্মদিবসে কলেজের অফিস ও বিভাগসমূহ যথারীতি খোলা থাকবে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি কলেজের চলমান পরীক্ষা এবং জাতীয় দিবস (বিজয় দিবস, ১৬ ডিসেম্বর) উপলক্ষে কর্তব্যরত সকল কর্মকর্তা, শিক্ষক ও কর্মচারী যথাসময়ে উপস্থিত থেকে দায়িত্ব পালন করবেন। বিজয় দিবস উপলক্ষে শিক্ষকসহ সকলের উপস্থিতি একান্ত কাম্য।”

ছুটি শেষে কলেজে নিয়মিত শ্রেণিকায়ক্রম ১ জানুয়ারি (বৃহস্পতিবার) থেকে পুনরায় শুরু হবে।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের (২০২৩-২৪) শিক্ষার্থী মোছাঃ সাদিয়া হোসাইন জিনিয়া বলেন, “আমাদের প্রথম বর্ষের পরীক্ষা শেষ হয়েছে। এর মাঝেই শীতকালীন দীর্ঘ ছুটি পেয়ে অনেক ভালো লাগছে। অনেক দিন পর গ্রামের বাড়িতে যাবো, পরিবারের সবার সঙ্গে দেখা হবে। মায়ের হাতের শীতের পিঠা, খেজুরের রস খেতে পারবো।”

রসায়ন বিভাগের ২০২২–২৩ সেশনের শিক্ষার্থী জেমী বলেন, “শীতকালীন বন্ধ পেয়েছি। কিন্তু পরীক্ষা চলমান থাকায় বাসায় যেতে পারবো না। এজন্য খুব খারাপ লাগছে।”

জনপ্রিয়

ফুটপাত ফিরে পেয়ে নগরজীবনে স্বস্তির ছোঁয়া, তবে চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে 

১৮ দিনের ছুটিতে কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা

প্রকাশিত ০৪:২১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫