ঢাকা ০২:২৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কুবিতে প্রথম জাতীয় বিতর্ক উৎসবের বিশ্ববিদ্যালয় পর্যায় সম্পন্ন Logo চিকিৎসায় অব্যাবস্থাপনার অভিযোগে রাবি মেডিকেলে তালা Logo দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় কবি নজরুল কলেজ ছাত্রদলের দুই নেতার পদ স্থগিত Logo প্রকাশিত সংবাদের প্রতিবাদ Logo নবীনদের বরণে হাবিপ্রবি, শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে মন্ত্রীর আহ্বান Logo জাবিতে প্রথমবারের মতো তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসবের সমাপ্তি Logo রাবিতে চলছে চার দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন Logo চীনা প্রকল্পে ডাকাতি, মোবাইল ফোনের সূত্রে গ্রেফতার পাঁচ  Logo কেরানীগঞ্জে র‍্যাবের অভিযানে দুই অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার Logo রাবিতে ভর্তি পরীক্ষার ফলাফলে ক্রুটি : বহু শিক্ষার্থীকে দেখানো হয়েছে ফেল

বাকৃবি ছাত্রশিবিরের আয়োজনে ১০দিন ব্যাপি কুরআন শিক্ষা কোর্সের সমাপনী অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পবিত্র রমজান মাস উপলক্ষে হলে হলে শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত ১০ দিনব্যাপী বিশেষ কুরআন শিক্ষা কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ ) বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল মসজিদে কোর্সের সমাপনি অনুষ্ঠিত হয়। আবাসিক শিক্ষার্থীদের নিয়ে এ বিশেষ কোর্সের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বাকৃবি শাখা।

সংগঠন সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে আয়োজিত এই কোর্সে প্রায় ৩০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। যেখানে তাদের শুদ্ধ কুরআন তিলাওয়াত, তাজবিদের মৌলিক নিয়ম এবং দৈনন্দিন জীবনে কুরআন শিক্ষার প্রয়োগ বিষয়ে পাঠদান করা হয় । এছাড়া কোর্সের শিক্ষার্থীদের নিয়ে কোর্স চলাকালীন প্রতিদিন ইফতারের আয়োজন করা হয়েছিল ।

এ বিষয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাকৃবি শাখার সভাপতি আবু নাসের ত্বোহা বলেন, ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চেষ্টা করে মানুষকে ইসলামের পথে রাখার বিশেষ করে কোরআন শেখানোর । সেই উদ্যোগে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে ১১৫ জন শিক্ষার্থী নিয়ে আমাদের আয়োজিত কোর্সের সমাপনী অনুষ্ঠিত হলো। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়ে ইফতারের আয়োজন করেছি।’

তিনি আরও বলেন, ‘আল্লাহ রাসূলের সেই হাদিস থেকে উজ্জীবিত হয়ে এ কর্মসূচীর আয়োজন করেছি। যেখানে আল্লাহ রাসূল বলতেছেন একটি খেজুর বা এক গ্লাস পানি দিয়ে হলেও রোজাদার ভাইদেরকে ইফতার করাও। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কোরআনটা শিখানো। সাথে এ সংস্কৃতি সারা দেশব্যাপী ছড়িয়ে দেয়ার যে নিজে ইফতার করা এবং বন্ধু-বান্ধবদেরকেও ইফতার করানো। আলহামদুলিল্লাহ এ উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের সকল হলেই চালু আছে। আগামীতে বাংলাদেশের প্রতিটা কোণেই এই আয়োজনগুলো ধারাবাহিকভাবে করে যাব ইনশাআল্লাহ।

জনপ্রিয়

কুবিতে প্রথম জাতীয় বিতর্ক উৎসবের বিশ্ববিদ্যালয় পর্যায় সম্পন্ন

বাকৃবি ছাত্রশিবিরের আয়োজনে ১০দিন ব্যাপি কুরআন শিক্ষা কোর্সের সমাপনী অনুষ্ঠিত

প্রকাশিত ১০:৩৩:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬