ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বার্সা সমর্থকদের দুশ্চিন্তা করতে মানা হাফিনিয়ার Logo হাসানের হাসির পর বাংলাদেশের ব্যাটিংয়ের বিষাদ Logo ফ্রান্সজুড়ে ধর্মঘট, রাজপথে পৌনে ৬ লাখ মানুষ Logo জুমা পড়ে শিশুদের সঙ্গে খেলাধুলা নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর Logo বিচ্ছেদের জল্পনায় ইতি! দীপাবলির অনুষ্ঠানে হাত ধরে হাজির অভিষেক ও ঐশ্বরিয়া Logo ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: কোন ইউনিটে কবে Logo সন্ত্রাসবিরোধী মামলায় গোপালগঞ্জের সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে Logo অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়ে মাস সেরার লড়াইয়ে সোবহানা Logo মঙ্গলে সুপ্ত আগ্নেয়গিরির ইঙ্গিত, মিলল গ্যাসের প্রমাণ Logo অসুস্থ হওয়ার আগেই ঝুঁকি শনাক্তে সক্ষম লাইভফরওয়েল

সাজিদ ইস্যুতে সিআইডির ব্রিফিং, হত্যা তদন্তে নেই উল্লেখযোগ্য অগ্রগতি

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ১০:২৮:০৮ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ২৪০ বার পঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মেধাবী শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর হত্যাকাণ্ডের বিষয়ে প্রেস ব্রিফিং করেছে ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)। তবে চার মাস পেরোলেও তদন্তে নেই উল্লেখযোগ্য কোনো অগ্রগতি।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে ব্রিফিং করে তদন্ত অফিসার সাইফুল ইসলাম ।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, সহকারী প্রক্টর অধ্যাপক ড. আব্দুল বারী, অধ্যাপক ড. ফখরুল ইসলামসহ বিভিন্ন ছাত্র ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

তদন্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, “আমাদের তদন্ত চলমান রয়েছে। তবে আমরা এখনও এক্সক্লুসিভ কোনো ক্লু পাইনি। সাজিদের মোবাইল থেকে প্রায় সব তথ্য সংগ্রহ করা গেলেও হোয়াটসঅ্যাপের ডেটা এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। ফরেনসিক পরীক্ষায় অডিও, ভিডিও, কল রেকর্ডসহ বেশিরভাগ তথ্য পাওয়া গেছে, তবে হোয়াটসঅ্যাপ ডেটা ছাড়া কিছু গুরুত্বপূর্ণ কথোপকথন এখনও উদ্ধার করা যায়নি। লক ভেঙে ঢুকতে গেলে তথ্য মুছে যাওয়ার আশঙ্কা থাকায় সেটা খোলা হয়নি।”

তিনি আরও জানান, “সাজিদের রুম থেকে উদ্ধার করা চুলের নমুনার ডিএনএ প্রোফাইলিং রিপোর্টও এখনো পাওয়া যায়নি। ডিএনএ রিপোর্ট আসলে এবং কিছু নির্দিষ্ট ডকুমেন্ট হাতে পেলে তদন্তের সারাংশ তৈরি করা হবে। সেই সময় সিআইডির সিনিয়র কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।”

ঘটনার পাঁচ মাস পরও তদন্তে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায়, ব্রিফিংয়ে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা ক্ষোভ করেন এবং দ্রুত হত্যাকারী শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানান।

জনপ্রিয়

বার্সা সমর্থকদের দুশ্চিন্তা করতে মানা হাফিনিয়ার

সাজিদ ইস্যুতে সিআইডির ব্রিফিং, হত্যা তদন্তে নেই উল্লেখযোগ্য অগ্রগতি

প্রকাশিত ১০:২৮:০৮ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫