ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo শিক্ষকদের ডাকা শাটডাউন কর্মসূচিতে ববি শিক্ষার্থীদের বিরূপ প্রতিক্রিয়া Logo জাবিতে বাস্কেটবল ক্লাবের যাত্রা শুরু, সভাপতি অক্ষর সম্পাদক নাবিলা Logo ইরানের তেল বাণিজ্য অচল করে দেওয়ার হুমকি মার্কিন মন্ত্রীর Logo সরকারের মধুচন্দ্রিমায় গ্রহণ লাগার শঙ্কা – মাহমুদুর রহমান Logo রাবিতে মুক্তিযুদ্ধের সময়কার মর্টার শেল উদ্ধার  Logo অসুস্থ জীমের পাশে বাকৃবি শিক্ষার্থীরা, বৃত্তির অর্থ প্রদান Logo সংগ্রামের শহরে স্বপ্ন বুনছেন সুজন মিয়া Logo চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদলের উপর হামলার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ মিছিল Logo “জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপতির” Logo দুই দশকেও হয়নি নিজস্ব সাব-স্টেশন, বিদ্যুৎ বিভ্রাটে ভুগছে কুবি

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাবি উপাচার্যের শোক প্রকাশ

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান গভীর শোক প্রকাশ করেছেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৬টায় বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের এক বিবৃতিতে শোক প্রকাশের বিষয়টি জানানো হয়।

শোক বার্তায় উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, বাংলাদেশের সাবেক ৩ বার নির্বাচিত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি গুরুত্বপূর্ণ একজন অভিভাবক ও রাষ্ট্রনায়ককে হারালো। স্বৈরাচার বিরোধী আন্দোলনে জনসাধারণের কাছ থেকে ‘আপোসহীন দেশনেত্রী’ উপাধি লাভ করা বেগম খালেদা জিয়ার মৃত্যু ইতিহাসের এক কিংবদন্তির প্রস্থান। এই শূন্যতা কোনো দিন পূরণ হবার নয়।

উপাচার্য আরও বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক। একজন সাধারণ গৃহবধূ থেকে সময়ের প্রয়োজনে হয়ে উঠেন কোটি কোটি মানুষের নেত্রী। বেগম খালেদা জিয়া স্বপ্নে আকাঙ্ক্ষায় উদার, গণতান্ত্রিক চেতনা লালন করেছেন। রাজনীতির পথ চলায় তিনি দেশ, মাটি ও মানুষের অধিকার আদায়ে অবিচল ছিলেন। তিনি ছিলেন ব্যক্তি আর সামাজিক মূল্যবোধে অনন্য প্রেরণার উৎস। স্বভাবে আচরণে পরিমিত পরিশীলিত ও স্নিগ্ধ সহনশীল বেগম খালেদা জিয়া স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থরক্ষায় সাহসী ও সোচ্চার থেকেছেন।

তাঁর শারীরিক প্রস্থান হলেও বেগম খালেদা জিয়া জড়িয়ে থাকবেন বাংলাদেশের পরিচয়ের সঙ্গে। এদেশের রাজনীতির ইতিহাসে তিনি বরাবরই প্রাসঙ্গিক হিসেবে আবির্ভূত হবেন। উপাচার্য ২০২৪-এ গণ-অভ্যুত্থান পরবর্তী জাতির উদ্দেশ্যে বেগম খালেদা জিয়ার দেওয়া ভাষণের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘গণতন্ত্রের ধ্বংস্তুপের মধ্য থেকে নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশের।’ তিনি ধ্বংস নয়, প্রতিশোধ নয়, ভালোবাসা শান্তি ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়ে সহনশীল ও পরিমিত দৃঢ় এক ঐক্যের বার্তা দিয়ে গেছেন বলে উল্লেখ করেন উপাচার্য।

এছাড়া তাঁর শোক বার্তায় বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।

জনপ্রিয়

শিক্ষকদের ডাকা শাটডাউন কর্মসূচিতে ববি শিক্ষার্থীদের বিরূপ প্রতিক্রিয়া

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাবি উপাচার্যের শোক প্রকাশ

প্রকাশিত ০৭:১৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫