ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ইউনিলিভার বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১,৬৭৩ জন বর্জ্য সংগ্রাহকের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ Logo জাবিতে ‘ভূ-স্থানিক তথ্য বিশ্লেষণ এবং ব্যবস্থাপনা’ শীর্ষক ১৬ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo রাবি হেলথ অ্যান্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশন-এর ২য় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা  Logo বাকৃবি ছাত্রশিবিরের আয়োজনে ১০দিন ব্যাপি কুরআন শিক্ষা কোর্সের সমাপনী অনুষ্ঠিত Logo নোবিপ্রবিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে ছাত্রদল সভাপতির ইফতার Logo যবিপ্রবিতে ইকসাসের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কুবি বিজ্ঞান অনুষদের উদ্যোগে ২৮ শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান Logo পাবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও দায়িত্ব হস্তান্তর Logo কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল Logo হাবিপ্রবিস্থ বৃহত্তর রাজশাহী ছাত্র কল্যাণ সমিতির ইফতার মাহফিল ও আহবায়ক কমিটি ঘোষণা

জাবিতে খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর আত্মার শান্তি প্রার্থনা করা হয়।

এসময় হল সংসদের সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া করেছি। মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং দেশের জন্য তাঁর দৃঢ়প্রত্যয় ও আদর্শ আমাদের সামাজিক জীবনে বাস্তবায়নের তাওফিক দান করেন।

আয়োজন সম্পর্কে হলটির ভারপ্রাপ্ত প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক আপসহীন ও দৃঢ়চেতা নেতৃত্বের প্রতীক। গণতন্ত্র, মানুষের অধিকার এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাঁর অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তিনি দীর্ঘ সময় ধরে নানা প্রতিকূলতা, নির্যাতন ও রাজনৈতিক সংকটের মধ্যেও দেশের মানুষের জন্য সংগ্রাম করে গেছেন। তিনি শুধু একটি রাজনৈতিক দলের মধ্যেই সীমাবদ্ধ ছিল না; বরং তিনি দেশের আপামর মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছেন।

তিনি আরও বলেন, তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আজকের এই দোয়া মাহফিল আয়োজন করা। আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবার, সহকর্মী ও অনুসারীদের এই শোক সহ্য করার শক্তি দান করেন।

দোয়া মাহফিলে হল সংসদের রিডিং রুম সম্পাদক ফয়সাল মন্ডল ও কার্যকরী সদস্য কামরুল,জোবায়ের আহমেদসহ আবাসিক হলের শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

ইউনিলিভার বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১,৬৭৩ জন বর্জ্য সংগ্রাহকের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ

জাবিতে খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

প্রকাশিত ১০:২৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬