ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo রাজধানীতে ‘আন্তর্জাতিক শেফস ডে’ উদযাপন Logo এলপিজির দাম কত বাড়াতে চায় কোম্পানিগুলো? বিইআরসিতে প্রস্তাব Logo সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, আপনি বাংলাদেশি: প্রধানমন্ত্রী Logo ভিক্ষা করার অভিযোগে রিয়াদে বাংলাদেশি ও ভারতীয় ৪ জন গ্রেপ্তার Logo লক্ষ্মীপুরে প্রবাসী দম্পতিকে জিম্মি করে মারধর, কৃষক দল নেতা গ্রেপ্তার Logo টাইগার শ্রফ নয়, মূল নিশানা ছিল অন্য কেউ: এনডিটিভি Logo বড় ধরনের ঝুঁকিতে যুক্তরাষ্ট্র, যেসব কারণ নেপথ্যে Logo নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ভিডিও ভাইরাল, অতঃপর যা বললেন ওসি Logo হরমুজ প্রণালির প্রয়োজন ফুরাতে পারে পাঁচ বছরের মধ্যে: এইচএসবিসি প্রধান Logo ফিফটির পর ৬ উইকেট মিনহাসের, ব্যাটিং ধসে ইংল্যান্ডের বড় হার

ইবিতে সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা উদযাপন

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ০৪:৫৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • ২৬৩ বার পঠিত

হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) যথাযথ ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। বাংলা মাস মাঘের শুক্লপক্ষের নবম তিথিতে পালিত এই উৎসব বসন্ত পঞ্চমী নামেও পরিচিত।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে এই পূজার আয়োজন করা হয়। এ সময় শিক্ষার্থীরা রঙিন আলপনা ও নকশায় পূজামণ্ডপ সাজিয়ে তোলে। পূজা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উৎসবে হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে অংশগ্রহণ করে বিদ্যার দেবী সরস্বতীর পূজা অর্চনা করেন। পূজার আনুষ্ঠানিকতা ও শাস্ত্রপাঠ পরিচালনা করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষক পার্থ প্রতীম চক্রবর্তী।

এ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার নিকটবর্তী সবুজ চত্বরে ‘বাণী অর্চনা’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড এম এয়াকুব আলী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড অরবিন্দ সাহা। এছাড়াও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বৈষ্ণব কুল তিলক ভক্তপ্রবর মিহির ঘোষ।

ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “অনেকে মনে করেন ইসলামী বিশ্ববিদ্যালয় কেবল ইসলামি সংস্কৃতির চর্চা করে। কিন্তু এই বিশ্ববিদ্যালয় ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে শিক্ষার্থী হিসেবে সমানভাবে মূল্যায়ন করে। ইবিতে সকল ধর্মের মানুষ তাদের নিজস্ব ধর্ম স্বাধীনভাবে পালন করে।”

জনপ্রিয়

রাজধানীতে ‘আন্তর্জাতিক শেফস ডে’ উদযাপন

ইবিতে সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা উদযাপন

প্রকাশিত ০৪:৫৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬