ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ভারতীয় কোম্পানি বিসলেরির পানি ‘নিরাপদ নয়’, পরীক্ষায় মিলল ক্ষতিকর রাসায়নিক Logo বাংলাদেশ ইউনিভার্সিটির ‘ল’ ফেস্টের শেষটায় শিরোনামহীন Logo বেঙ্গল হাউসে কীসের ভাড়া মিটিয়ে যাচ্ছে মধুমতি ব্যাংক? Logo মস্তিষ্কের টিউমার জয় করে অভিনয়ে ফিরে প্রশংসায় ভাসছেন তানিয়া বৃষ্টি Logo নতুন পথ খোঁজার তাগিদ নিয়ে শেষ হলো ‘লিডারশিপ সামিট’ Logo শান্ত-মারিয়ামে জাতীয় দলের সাবেক ক্রিকেটারদের নিয়ে প্রীতি ম্যাচ Logo ‘ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার’ ধারণাটি বহুজাতিকদের চাপিয়ে দেওয়া: ফরিদা আখতার Logo পাবনায় জেলি-কস্টিক সোডায় নকল দুধ তৈরি, ৪ জনকে জেল-জরিমানা Logo প্রথমবার যৌথভাবে চার দেশে মেয়েদের বিশ্বকাপ Logo স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী

৩৫ বছর পর জাবিতে শিবিরের আত্মপ্রকাশ: প্রতিবাদে মধ্যরাতে বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আত্মপ্রকাশের প্রতিবাদে মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের বামপন্থি শিক্ষার্থীরা।

মঙ্গলবার রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশে করেন শিক্ষার্থীরা।

সমাবেশটি সঞ্চালনা করেন ছাত্র নূর-এ তামিমের সঞ্চালনায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক সোহাগী সামিয়া বলেন, ‘স্পষ্ট করে বলতে চাই, ১৯৭১ সালে যারা মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে দাঁড়িয়েছিল, সেসব ব্যক্তি কারা ছিল-তার চেয়ে আমাদের কাছে বড় হিসাব হলো, কোন সংগঠন ছিল।

তিনি আরও বলেন, আজ ২০২৪ সালে দাঁড়িয়ে আপনি সেই সংগঠনের আদর্শকে ধারণ করে এখানে রাজনীতি করতে আসছেন, যে সংগঠন বাংলাদেশকে কোনো দিন চায়নি; স্বাধীনতাকে চায়নি-সেই সংগঠন স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে রাজনীতি করার অধিকার রাখে না। সংবিধানে ধর্মনিরপেক্ষতার কথা বলা আছে। ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে দাঁড়িয়ে কোনোভাবেই একটি ছাত্রসংগঠন ধর্ম নিয়ে রাজনীতি করতে পারবে না।

সমাবেশে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী ফাইজা মেহজাবিন বলেন, ১৯৭১ সালের গণহত্যার সহযোগী সংগঠন জামায়াত-শিবির। শেখ হাসিনার সরকারের হাতে যেমন ২৪ এর গণঅভ্যুত্থানে ছাত্র-জনতাকে।

জনপ্রিয়

ভারতীয় কোম্পানি বিসলেরির পানি ‘নিরাপদ নয়’, পরীক্ষায় মিলল ক্ষতিকর রাসায়নিক

৩৫ বছর পর জাবিতে শিবিরের আত্মপ্রকাশ: প্রতিবাদে মধ্যরাতে বিক্ষোভ

প্রকাশিত ০২:৩৮:১৭ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪