ঢাকা ১১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বর্ষায় কেমন হবে বিয়ের সাজ Logo জাবিতে ‘কাল রাত্রি’ পালন, জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণ Logo ‘দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন কিলড’: ৪৫ বছর পর ধরা পড়লেন জিয়া হত্যার সেই মেজর মোজাফফর Logo শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য হলেন নোবিপ্রবি শিবির সভাপতি Logo রাবিতে নবীন শিক্ষক-গবেষকদের দক্ষতা বিকাশে আইকিউএসি’র বিশেষ সেমিনার Logo ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটিতে বাকৃবির তিন ছাত্রনেতা Logo জাবিতে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন জোরদারের অঙ্গীকার তরুণ সংগঠকদের Logo শিল্পবিপ্লবের প্রেক্ষাপটে উচ্চশিক্ষা, গবেষণা ও উদ্ভাবন নিয়ে কুবিতে সেমিনার Logo কুবির কলা এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ১৪০ শিক্ষার্থীকে মেধাবৃত্তি Logo দিনে ঝরছে ২৪২ প্রাণ, বায়ুদূষণে জিডিপির ৫% হারাচ্ছে বাংলাদেশ!

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ডাস্টবিন স্থাপন

পরিষ্কার-পরিচ্ছন্ন ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ডাস্টবিন স্থাপন করেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (৬ নভেম্বর) দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডাস্টবিন স্থাপন কর্মসূচি পালন করে সংগঠনটি।

কর্মসূচিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমেল এবং অন্যান্য নেতাকর্মীরা অংশ নেন।

মেহেদী হাসান হিমেল বলেন, ক্যাম্পাসের পরিবেশ উন্নয়নের জন্য তাদের এই উদ্যোগ। ক্যাম্পাসে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ দূষণ রোধে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

ছাত্রদল নেতারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি করাই আমাদের মূল লক্ষ্য। এই ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পরিবেশের প্রতি দায়িত্বশীল হয়ে উঠবে।

জগন্নাথ বিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নির্ঝর বলেন, ‘এমন উদ্যোগ আমাদের ক্যাম্পাসের পরিবেশকে আরও পরিচ্ছন্ন রাখতে সাহায্য করবে।’

ছাত্রদল তাদের কর্মসূচি অব্যাহত রাখতে আগামী দিনগুলোতে ক্যাম্পাসে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম এবং ক্লিন-আপ ক্যাম্পেইন আয়োজনের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।

জনপ্রিয়

বর্ষায় কেমন হবে বিয়ের সাজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ডাস্টবিন স্থাপন

প্রকাশিত ০৪:৩৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪