ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নবীন শিক্ষার্থীদের জন্য প্রণয়ন হচ্ছে নতুন কারিকুলাম Logo যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে পারেন হান্টার বাইডেন Logo বগুড়ায় ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনের বগি লাইনচ্যুত Logo পরকীয়া প্রেমিকের যোগসাজশে স্বামীকে ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ Logo মাঝ আকাশেই ফুরিয়ে গেল প্লেনের তেল, এরপর যা হলো Logo সান্তাহারে কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত Logo নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কবি নজরুল কলেজ শাখার ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে Logo সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি, ৪০ বছর বয়সেও আবেদনের সুযোগ Logo ঝাঁঝালো গন্ধে শ্রেণিকক্ষে অজ্ঞান ২৫ শিক্ষার্থী, অনেকেরই জ্ঞান ফেরেনি

আয়ারল্যান্ড ক্রিকেট দল এখন ঢাকায়

আয়ারল্যান্ড ক্রিকেট দল এখন ঢাকায়

বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আজ ঢাকায় পৌঁছেছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল।এবারের বাংলাদেশ সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে আয়ারল্যান্ড। ওয়ানডে সিরিজ আইসিসি সুপার লিগের অংশ।

আগামী বছর ভারতে বসতে যাওয়া আইসিসি ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনের জন্য সিরিজের তিনটি ওয়ানডে বাংলাদেশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ।

বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনের জন্য তাদের বাকি ছয় ম্যাচ (আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি) জিততে হবে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে নিজেদের লক্ষ্য পূরণের পথে এগিয়ে যেতে চায় টাইগ্রেসরা।

বিসিবির নারী উইংয়ের প্রধান হাবিবুল বাশার সুমন বলেন, ‘আমাদের কিছু সুবিধা হলো, আমরা ঘরের মাঠ থেকে শুরু করছি। এই মুহূর্তে আমরা ছয় ম্যাচের সবগুলো নিয়ে ভাবছি না। আপাতত আয়ারল্যান্ড সিরিজেই নজর আমাদের। এই তিনটি ম্যাচের সবকটিই জিততে হবে আগে। এটাই আমাদের প্রথম টার্গেট।’

তিনি আরও বলেন, ‘আমরা ইতোমধ্যে সিরিজের জন্য আমাদের প্রস্তুতি শুরু করেছি। ধারাবাহিকভাবে খেলছে নারীরা। এই সময়ে, উল্লেখযোগ্য উন্নতি করেছি আমরা। নারীরা এখন বেশ উচ্ছ্বসিত।’

সিরিজের তিনটি ওয়ানডে মিরপুরের ভেন্যুতে অনুষ্ঠিত হবে যথাক্রমে- ২৭, ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর। সিলেটে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে- ৫, ৭ ও ৯ ডিসেম্বর।

জনপ্রিয়

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নবীন শিক্ষার্থীদের জন্য প্রণয়ন হচ্ছে নতুন কারিকুলাম

আয়ারল্যান্ড ক্রিকেট দল এখন ঢাকায়

প্রকাশিত ১১:৪৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪