ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo জাবিতে বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ উদযাপনে বর্ণাঢ্য কর্মসূচি ঘোষণা Logo সেমিস্টার ফি জমা দিতে দীর্ঘ লাইন, চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা Logo রাবির জিয়া হলে ‘নারী থাকা সন্দেহে’ তল্লাশির অভিযোগে হল সংসদের এজিএসসহ ৩ শিক্ষার্থীর আবাসিকতা সাময়িক স্থগিত Logo নতুন স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে কুবিতে নবীনদের যাত্রা Logo জাবির ভাসানী হলের পুকুরে দূষিত পানির প্রবাহ বন্ধে স্মারকলিপি Logo বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের ২য় ইন্টার্নশিপের উদ্বোধন Logo কুবির লক্ষ্মীপুর স্টুডেন্টস ক্লাবের নেতৃত্বে হামিম–আরেফিন Logo পয়লা বৈশাখ ঘিরে কোনো নিরাপত্তা শঙ্কা নেই : ডিএমপি কমিশনার Logo হাবিপ্রবি শিক্ষার্থীর ওপর দুর্বত্তদের হামলা, মামলা দায়ের Logo গায়ক-গায়িকা থেকে নায়ক-নায়িকা: ‘তুমি আমি শুধু’তে জুটি জেফার–প্রীতম

যবিপ্রবিতে পুঁজিবাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা

  • রায়হান আহমদ
  • প্রকাশিত ১১:২৭:১৩ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
  • ৯৪ বার পঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ‘পুঁজিবাজারে বিনিয়োগ’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইআইম) এ কর্মশালার আয়োজন করে।

সোমবার (৬ জানুয়ারি) স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনে ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, পুঁজিবাজারে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই উদ্যোগ শিক্ষার্থীদের বাস্তব দক্ষতা অর্জনের মাধ্যমে তাদের ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য শক্তিশালী ভিত্তি গড়ে তুলবে।

উক্ত কর্মশালায় ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম সভাপতিতে প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের বিশেষজ্ঞ প্রশিক্ষকগণ এস. এম. কালবিন সেলিমা, ইমরান মাহমুদ, ফাইমা আক্তার ও মো. আদনান আহমেদ। তারা পুঁজিবাজারে বিনিয়োগের মৌলিক ধারণা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ কৌশল সম্পর্কে শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন।

আয়োজনটি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পুঁজিবাজার সম্পর্কে জ্ঞানার্জন এবং দক্ষতা উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে বিশ্বাস করেন আয়োজক কমিটি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মোহাম্মদ কামাল হোসেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আমজাদ হোসেন ড. ইঞ্জি.। এছাড়াও ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষকমন্ডলীসহ ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

জাবিতে বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ উদযাপনে বর্ণাঢ্য কর্মসূচি ঘোষণা

যবিপ্রবিতে পুঁজিবাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা

প্রকাশিত ১১:২৭:১৩ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫