ঢাকা ১০:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo প্রধানমন্ত্রীকে ঘিরে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে; প্রেস সচিব Logo কোনো সম্প্রদায়কে ভোট ব্যাংক হিসেবে বিবেচনা উচিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী Logo শেরপুর সদর হাসপাতালে ডেঙ্গু-হামের রোগীর ঢল Logo ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার Logo জুলাই সনদ বাস্তবায়নের সম্ভাবনা দৃশ‍্যত ‘জিম্মিদশায় আবদ্ধ’: টিআইবি Logo শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার Logo ডেঙ্গুবিরোধী অভিযান: জরিমানার অর্থ মৃতদের পরিবারকে দেওয়ার প্রস্তাব দেবেন ডিএসসিসি প্রশাসক Logo প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা-সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ Logo খাদ্যের পরিমাণ বাড়ানোই যথেষ্ট নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে Logo পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির সভাপতি মহিউদ্দিন, সম্পাদক শিবলী

যবিপ্রবি ডিবেট ক্লাবের নবীন বরন অনুষ্ঠিত

  • রায়হান আহমদ
  • প্রকাশিত ১২:১২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
  • ১৫১ বার পঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেট ক্লাব (যবিপ্রবি ডিবেট ক্লাব)-এর নবীন বরণ ও বিতর্ক আলাপন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি) ডিবেট ক্লাবের অফিস কক্ষে নবীন বিতার্কিকদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠিত হয়। এ সময় অতিথিরা ও ক্লাবের সদস্যরা নবীন বিতার্কিকদের ফুল ও উপহার দিয়ে বরণ করে নেন।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো: মীর মোশারফ হোসেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আমজাদ হোসেন।

ডিবেট ক্লাবের প্রশংসা করে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড.মো: মীর মোশারফ হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের লার্নিং সেশন ২৪ ঘণ্টা চলে। ডিবেট ক্লাব থেকেও অনেক কিছু শেখা যায়। এ ক্লাবের শিক্ষার্থীরা অসাধারণ দক্ষতায় যেকোনো বিষয়ে আলোচনা ও বিতর্ক করতে পারে। যার ধারাবাহিকতায় তারা বিভিন্ন প্রতিযোগিতায় অনেক অর্জন নিয়ে এসেছে। তাদের এই অর্জন আমাদের জন্য গর্বের।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে ১৪টি অনুমোদিত ক্লাব রয়েছে। ক্লাবগুলোতে কাজ করলে নেতৃত্বের গুণাবলি ও কথা বলার দক্ষতা বাড়ে, যা উচ্চশিক্ষা ও কর্মজীবনে গুরুত্বপূর্ণ। ডিবেট ক্লাবের বর্তমান সদস্যরা কঠোর পরিশ্রমের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে সুন্দরভাবে বিতর্ক কার্যক্রম পরিচালনা করছে। ক্লাবের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, ক্লাবের প্রয়োজনে এবং বিতর্কের সেশন নেওয়ার জন্য যা যা প্রয়োজন তার আবেদন জমা দিলে আমি যথাসাধ্য ব্যবস্থা গ্রহণ করব।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আমজাদ হোসেন বলেন, আমার মনে হয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব ক্লাবের মধ্যে সবচেয়ে কনস্ট্রাকটিভ ক্লাব হলো ডিবেট ক্লাব। তোমরা যারা ফার্স্ট ইয়ারে আছো, যদি ৪র্থ ইয়ার পর্যন্ত এখানে টিকে থাকতে পারো, তবে অনেক ভালো করবে।

বর্তমান যুগ হলো কমিউনিকেশনের যুগ। ডিবেট ক্লাবের মাধ্যমে তোমরা এই স্কিল আরও উন্নত করতে পারবে। যবিপ্রবি ডিবেট ক্লাব জাতীয় পর্যায়ে অনেক সম্মান অর্জন করেছে। যদি তোমরা এমন একটি ক্লাবে শেষ পর্যন্ত টিকে থাকতে পারো, তবে তা তোমাদের জন্য অত্যন্ত ফলপ্রসূ হবে।

ডিবেট ক্লাবের সাধারণ সম্পাদক নাওশিন জাহান জেরিনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসাইন। দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি আয়মান ফাইয়াজ, সাবেক সভাপতি শাহরিয়ার কবির, সাবেক সাধারণ সম্পাদক নাঈম জামান। এ সময় ক্লাব নিয়ে নবীন সদস্যরাও তাদের স্বপ্ন ও প্রত্যাশা ব্যক্ত করেন।

জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে ঘিরে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে; প্রেস সচিব

যবিপ্রবি ডিবেট ক্লাবের নবীন বরন অনুষ্ঠিত

প্রকাশিত ১২:১২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫