ঢাকা ১১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo শাওমি নিয়ে এসেছে ফাইন্যান্স-গ্রেড এনক্রিপশন প্রটেকশন ফিচার যুক্ত স্মার্ট ক্যামেরা সি২০১ ও সি৩০১, আউটডোর ক্যামেরা সিডব্লিউ১০০ ডুয়েল Logo বর্ষায় কেমন হবে বিয়ের সাজ Logo জাবিতে ‘কাল রাত্রি’ পালন, জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণ Logo ‘দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন কিলড’: ৪৫ বছর পর ধরা পড়লেন জিয়া হত্যার সেই মেজর মোজাফফর Logo শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য হলেন নোবিপ্রবি শিবির সভাপতি Logo রাবিতে নবীন শিক্ষক-গবেষকদের দক্ষতা বিকাশে আইকিউএসি’র বিশেষ সেমিনার Logo ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটিতে বাকৃবির তিন ছাত্রনেতা Logo জাবিতে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন জোরদারের অঙ্গীকার তরুণ সংগঠকদের Logo শিল্পবিপ্লবের প্রেক্ষাপটে উচ্চশিক্ষা, গবেষণা ও উদ্ভাবন নিয়ে কুবিতে সেমিনার Logo কুবির কলা এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ১৪০ শিক্ষার্থীকে মেধাবৃত্তি

বিকেএসপি কাপ টেবিল টেনিস টুর্নামেন্টে রানার্সআপ যবিপ্রবি

  • রায়হান আহমদ
  • প্রকাশিত ০৫:৩৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
  • ১২৪ বার পঠিত

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) খুলনা শাখা কর্তৃক আয়োজিত বিকেএসপি কাপ টেবিল টেনিস টুর্নামেন্ট-২০২৫ এ সিঙ্গেল ইভেন্টে রানার্সআপ হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) টিম।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় খুলনায় ঢাকা বিকেএসপি বনাম যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। মোট পাঁচ সেটের খেলায় ৩-২ ব্যাবধানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রার্নাসআপ হয়।

টেবিল-টেনিস টুর্নামেন্ট-২০২৫ এ যবিপ্রবি থেকে অংশগ্রহণকারী শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইমরুল কায়েস ইমন বলেন, রানার্সআপ হতে পেরে ভালো লাগছে তবে চ্যাম্পিয়ন হতে পারলে আরও ভালো লাগতো। আগামীতে চ্যাম্পিয়ন হবো ইনশাআল্লাহ।

উক্ত টুর্নামেন্টে যবিপ্রবির কোচ ও ম্যানেজারের দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা দপ্তরের ফিজিক্যাল ইন্সট্রাক্টর মোঃ রাকিব রায়হান বলেন, ফাইনাল ম্যাচটা অনেক প্রতিদ্বন্দ্বিতপূর্ণ ছিল কিন্তু প্রতিপক্ষ দল স্বাগতিক হওয়ায় ওরা কিছু সুবিধা পেয়েছে।আমাদের ছেলে মেয়েরা অনেক ভালো খেলেছে এজন্য তাদেরকে অভিনন্দন। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় থেকে যদি এরকম আরও সুযোগ পায় আমরা আমাদের সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করব।

জনপ্রিয়

শাওমি নিয়ে এসেছে ফাইন্যান্স-গ্রেড এনক্রিপশন প্রটেকশন ফিচার যুক্ত স্মার্ট ক্যামেরা সি২০১ ও সি৩০১, আউটডোর ক্যামেরা সিডব্লিউ১০০ ডুয়েল

বিকেএসপি কাপ টেবিল টেনিস টুর্নামেন্টে রানার্সআপ যবিপ্রবি

প্রকাশিত ০৫:৩৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫