ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo অবৈধ সম্পদ: সাবেক সহকারী কর কমিশনার শ্যামলের ৫ বছরের কারাদণ্ড Logo নেপালের নাট্যোৎসবে অংশ নিচ্ছে ‘হিরণ কিরণ থিয়েটার’ Logo ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত হবে বাংলাদেশের জিডিপি: প্রধানমন্ত্রী Logo ‘ইউনাইটেডের বিপক্ষে গ্রিমস্বির জয় থেকে প্রেরণা নিয়ে’ আর্সেনালকে ধরাশায়ী করল ফ্লিটউড Logo ইংল্যান্ডকে ৭৯-১৩ পয়েন্টে উড়িয়ে দিল বাংলাদেশ Logo মানসিক চাপ থেকে পেট খারাপ? রয়েছে সমাধান Logo ডেভিড ইমন দুই মামলায় ৭ দিনের রিমান্ডে Logo রূপচর্চায় নতুন ধারা ‘নিউট্রি-কসমেটিকস’ Logo জাপানি বিনিয়োগ বাড়াতে জেটরোর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী Logo জগদীশচন্দ্র বসু: প্রথম বাঙালি সায়েন্স ফিকশন লেখক

পদত্যাগ করলেন কবি নজরুল কলেজের বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা হাসিবুর

স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কবি নজরুল কলেজ শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: হাসিবুর রহমান।

সোমবার (২৪ ফেব্রুয়ারী) সকালে তার স্বাক্ষরিত পদত্যাগ পত্রের মাধ্যমে তিনি বিষয়টি নিশ্চিত করেন। পদত্যাগ পত্রে লেখেন, আমি মোঃ হাসিবুর রহমান, ‘বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন, কবি নজরুল সরকারি কলেজ’ শাখা কর্তৃক অর্পিত পদ ‘সিনিয়র যুগ্ম-আহ্বায়ক’ থেকে অনিবার্য কারণবশত স্বেচ্ছায় পদত্যাগ করিলাম।

পদত্যাগের বিষয়ে মোঃ হাসিবুর রহমান অভিযাত্রা কে বলেন, আমি দেশের জন্য সংগ্রাম করেছি। তবে, রাজনীতি করতে আগ্রহী না। যখন জানতে পারলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কে পুঁজি করে নতুন রাজনৈতিক দল তৈরি করা হবে, তখন পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। তবে কেউ আমাকে চাপ প্রয়োগ করে নি। স্বেচ্ছায় পদত্যাগ করেছি,আগামীতে দেশের প্রয়োজনে আবার ও আন্দোলন এর প্রয়োজন হলে নিজের সর্বোচ্চটুকু দিয়ে আন্দোলন করবো।

উল্লেখ্য, হাসিবুর রহমান জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। আন্দোলন গিয়ে ২১ জুলাই গ্রেফতার হয়ে নির্যাতনের শিকার হন। ৭ ই আগস্ট পর্যন্ত কারাবন্দী ছিলেন।

জনপ্রিয়

অবৈধ সম্পদ: সাবেক সহকারী কর কমিশনার শ্যামলের ৫ বছরের কারাদণ্ড

পদত্যাগ করলেন কবি নজরুল কলেজের বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা হাসিবুর

প্রকাশিত ০৮:৩৫:১৭ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫