ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এনামুল হক Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহবায়ক আতিক হাসান শুভ, সদস্য সচিব স্মৃতি আক্তার Logo ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ Logo তরুণদের ক্ষমতায়নে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ দিলো অপো Logo দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি Logo কর্মীদের জন্য টানা তৃতীয়বারের মত মেটলাইফের বীমা নিচ্ছে ব্র্যাক ব্যাংক Logo ডেটা সুরক্ষায় ভবিষ্যৎ নেতৃত্ব গড়তে রবি’র ‘প্রাইভেসি অ্যাভেঞ্জার্স’ প্রতিযোগিতার নিবন্ধন শুরু Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থীদের জরুরি বিজ্ঞপ্তি Logo ডিজিটাল যুগেও কুবির গবেষণা সীমাবদ্ধ প্রিন্টেড জার্নালে Logo লুট হওয়া অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

যবিপ্রবিতে প্রথমবারের মতো শাবিপ্রবির ভর্তি পরীক্ষা শুরু আগামীকাল

  • রায়হান আহমদ
  • প্রকাশিত ০৪:১৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৪০ বার পঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) প্রথমবারের মতো সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক ইউনিটের (এ ও বি ইউনিট) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার শুরু হবে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০:৩০ থেকে দুপুর ১২:০০ পর্যন্ত ‘বি’ ইউনিট (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগ) ও বিকাল ৩:০০ থেকে ৪:৩০ পর্যন্ত ‘এ-০১’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে যবিপ্রবি সহ মোট পাঁচটি কেন্দ্রে। অন্যান্য কেন্দ্রগুলো হল, শাবিপ্রবি, ঢাকা বিশ্ববিদ্যালয়, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়।

যবিপ্রবি কেন্দ্রে ‘এ-০১’ ইউনিটে ৩ হাজার ৭৮০ জন ও ‘বি’ ইউনিটে ৩ হাজার ১৪ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

এ বিষয়ে যবিপ্রবি ভর্তি পরীক্ষার কেন্দ্রের আহ্বায়ক অধ্যাপক ড. শিরিন নিগার বলেন, শাবিপ্রবির ভর্তি পরীক্ষায় দুই ইউনিট মিলিয়ে প্রায় সাত হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আমরা সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছি। আশা করি, শাবিপ্রবির এ ও বি ইউনিটের ভর্তি পরীক্ষা আমরা সফলভাবে সম্পন্ন করতে পারব।

জনপ্রিয়

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এনামুল হক

যবিপ্রবিতে প্রথমবারের মতো শাবিপ্রবির ভর্তি পরীক্ষা শুরু আগামীকাল

প্রকাশিত ০৪:১৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫