ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo জাবিতে ‘কাল রাত্রি’ পালন, জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণ Logo ‘দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন কিলড’: ৪৫ বছর পর ধরা পড়লেন জিয়া হত্যার সেই মেজর মোজাফফর Logo শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য হলেন নোবিপ্রবি শিবির সভাপতি Logo রাবিতে নবীন শিক্ষক-গবেষকদের দক্ষতা বিকাশে আইকিউএসি’র বিশেষ সেমিনার Logo ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটিতে বাকৃবির তিন ছাত্রনেতা Logo জাবিতে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন জোরদারের অঙ্গীকার তরুণ সংগঠকদের Logo শিল্পবিপ্লবের প্রেক্ষাপটে উচ্চশিক্ষা, গবেষণা ও উদ্ভাবন নিয়ে কুবিতে সেমিনার Logo কুবির কলা এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ১৪০ শিক্ষার্থীকে মেধাবৃত্তি Logo দিনে ঝরছে ২৪২ প্রাণ, বায়ুদূষণে জিডিপির ৫% হারাচ্ছে বাংলাদেশ! Logo জুলাই শহীদ দিবসে ইবি প্রশাসনের বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল 

ইবিতে বুননের পথশিশু ও এতিমদের নিয়ে ইফতার আয়োজন

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ১২:৪৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫
  • ১১৬ বার পঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন “বুনন” এর উদ্যোগে পথশিশু ও এতিমদের মাঝে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সুবিধাবঞ্চিত  শিশুদের নিয়ে পদমদী প্রতিবন্ধী এতিমখানায় অর্ধ শতাধিক এতিম শিশুদের নিয়ে এই আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভপতি সভাপতি সাজিয়া তাসনিম আপন, সাধারণ সম্পাদক শাহরিয়ার প্রিন্স, সংগঠনটির সাবেক সভাপতি নাহিদুর রহমান,সহ সভাপতি জেবুন্নাহার জেবু। এছাড়াও সংগঠনটির সংগঠনটির অন্য সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন।

সাধারণ সম্পাদক শাহরিয়ার প্রিন্স বলেন, আমাদের এই বুনন সংগঠন থেকে যতটুকু সম্ভব সুবিধাবঞ্চিতদের সাহায্য করার চেষ্টা করে থাকি। সবাই দোয়া রাখবেন যেনো প্রতিবছর এভাবে সুবিধাবঞ্চিতদের সাহায্য করতে পারি। আজ এই শিশুদের সাথে সময় কাটিয়ে আমরা যেনো শৈশব চলে গিয়েছি।

সংগঠনটির সাবেক সভাপতি নাহিদুর রহমান বলেন, “২০২০ সালে বুননের সাধারণ সদস্য হিসেবে বাচ্চাদের সাথে এখানে এসে প্রথম ইফতারি করি। আজ দীর্ঘ পাঁচ বছর পর আবারো বাচ্চাদের সাথে ইফতারি করতে পেরে আমি খুবই আনন্দিত। এভাবেই সুবিধা বঞ্চিতদের সাথে বুননের কার্যক্রম অব্যাহত থাকবে।

সংগঠনটির বর্তমান সভাপতি সাজিয়া তাসনিম আপন বলেন, আমরা সব সময় সুবিধাবঞ্চিত শিশুদের পাশে থাকার চেষ্টা করি। এভাবে তাদের পাশে থাকতে পেরে আমাদের নিজেরাও অনেক ভালো লাগে। আগামীতে চেষ্টা করবো যাতে সুবিধাবঞ্চিতদের পাশে এভাবেই থাকতে পারি।

জনপ্রিয়

জাবিতে ‘কাল রাত্রি’ পালন, জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণ

ইবিতে বুননের পথশিশু ও এতিমদের নিয়ে ইফতার আয়োজন

প্রকাশিত ১২:৪৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫