ঢাকা ১১:১২ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo রুটিনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম না থাকায় কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন Logo কবি নজরুল কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo রাষ্ট্রপতি পদে জামায়াত জোটের প্রার্থী কর্নেল অলি Logo উত্তরায় ‘গ্রিনিং বাংলাদেশ’ কর্মসূচির অংশ হিসেবে ইবিয়ান ক্লাবের বৃক্ষরোপণ Logo জোর করে বশ্যতা স্বীকার করানোর চেষ্টা প্রতিহত করবে ইরান: পেজেশকিয়ান Logo জাকসুর সাংস্কৃতিক সম্পাদক শেখ জিসানের পদত্যাগের ঘোষণা Logo বুটেক্সে ছাত্রদলের হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের সাত দফা দাবি Logo নবীন বিতার্কিক তৈরির লক্ষ্যে কুবি ডিবেটিং সোসাইটির ‘ক্রাউন অব আর্গুমেন্টস’ Logo পাবিপ্রবির জুলাই–৬ হলের খাবারে মিলল পোকা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা Logo বাকৃবিতে ৩১৮ গবেষণাপত্র নিয়ে বিএসভিইআরের সম্মেলন

বাংলা নববর্ষ উপলক্ষে যবিপ্রবিতে রচনা প্রতিযোগিতার আয়োজন

  • রায়হান আহমদ
  • প্রকাশিত ১০:৫৮:০০ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
  • ১৪০ বার পঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বাংলা নববর্ষ-১৪৩২ উপলক্ষ্যে রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (২২ মার্চ) যবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ রাফিউল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষ্যে যবিপ্রবির শিক্ষার্থীদের জন্য “পহেলা বৈশাখ ও বাঙালি সংস্কৃতি” শীর্ষক বিষয়ে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এক হাজার শব্দের মধ্যে এ রচনা লিখে বিজ্ঞপ্তির শর্তানুযায়ী আগামী ০৯ এপ্রিলের মধ্যে অফিস চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরে জমা দেওয়ার জন্য বলা হয়েছে।

এ বিষয়ে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ রাফিউল হাসান বলেন, পহেলা বৈশাখ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে এই প্রথম রচনা প্রতিযোগীতার আয়োজন করা হচ্ছে । এ আয়োজনের মূল লক্ষ্য হলো বাঙালি সংস্কৃতির চর্চা বাড়ানো । আমরা প্রতিবছরই পহেলা বৈশাখ উদযাপন করি কিন্তু শুধুমাত্র কোনো অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বাঙালি সংস্কৃতির চর্চা পরিপূর্ণভাবে ফুটে ওঠে না। শিক্ষার্থীরা যখন এ বিষয়ে রচনা লিখবে তখন অবশ্যই তারা পহেলা বৈশাখ ও বাঙালি সংস্কৃতির বিষয়ে পড়াশোনা করে তারপর লিখবে। এতে করে তাদের পহেলা বৈশাখ ও বাঙালি সংস্কৃতি বিষয়ক জ্ঞানের পরিধি বাড়বে। যে রচনাগুলো ভালো হবে সেগুলো আমরা শ্রোতাদের পড়ে শোনাব যেন শ্রোতারাও বাঙালি সংস্কৃতির ব্যাপারে জ্ঞান লাভ করে । এছাড়াও ভবিষ্যতে আমাদের দপ্তর থেকে ম্যাগাজিন চালু করলে সেখানে আমরা ভালো ভালো রচনা গুলোকে তুলে ধরব। এভাবে আমরা আমাদের বাঙালি সংস্কৃতিকে প্রজন্ম থেকে প্রজন্মতে ছড়িয়ে দিতে পারব ।

জনপ্রিয়

রুটিনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম না থাকায় কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন

বাংলা নববর্ষ উপলক্ষে যবিপ্রবিতে রচনা প্রতিযোগিতার আয়োজন

প্রকাশিত ১০:৫৮:০০ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫