ঢাকা ১০:০৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo জুলাই আন্দোলনে গোবিপ্রবি শিক্ষার্থীদের হুমকি দেয়া মনিরুলকে ভিসি দপ্তরে পদায়ন, ক্ষুব্ধ শিক্ষার্থীরা Logo বাজারের হিসাব একটু সহজ করতে স্বপ্নের বিশেষ আয়োজন Logo স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এনামুল হক Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহবায়ক আতিক হাসান শুভ, সদস্য সচিব স্মৃতি আক্তার Logo ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ Logo তরুণদের ক্ষমতায়নে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ দিলো অপো Logo দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি Logo কর্মীদের জন্য টানা তৃতীয়বারের মত মেটলাইফের বীমা নিচ্ছে ব্র্যাক ব্যাংক Logo ডেটা সুরক্ষায় ভবিষ্যৎ নেতৃত্ব গড়তে রবি’র ‘প্রাইভেসি অ্যাভেঞ্জার্স’ প্রতিযোগিতার নিবন্ধন শুরু Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থীদের জরুরি বিজ্ঞপ্তি

বাংলা নববর্ষে যবিপ্রবিতে তারুণ্য ও উদ্যোক্তা মেলা এবং দেশীয় সংস্কৃতি উৎসবের আয়োজন

  • রায়হান আহমদ
  • প্রকাশিত ১১:০৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
  • ১৬৬ বার পঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আয়োজিত হতে যাচ্ছে ‘তারুণ্য ও উদ্দোক্তা মেলা এবং দেশীয় সংস্কৃতি উৎসব-২০২৫’। বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের তত্ত্বাবধানে আগামীকাল ১৪ এপ্রিল সারাদিনব্যাপী এই উৎসব উদযাপন করা হবে।

গ্রামীণ সংস্কৃতিকে তুলে ধরার পাশাপাশি লোকসংস্কৃতিকে তুলে ধরার জন্য দেশাত্মবোধকগান, রবীন্দ্র সংগীত, নজরুলগীতি, আধুনিকগান, লোকসংগীত, নাটক, আবৃত্তি, রম্য বিতর্ক, লাঠি খেলা, যেমন খুশি তেমন সাজো সহ নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবটি উদযাপিত হতে যাচ্ছে। এছাড়া তরুণদের উদ্দোক্তা হতে উদ্বুদ্ধ করতে তারুণ্য ও উদ্দোক্তা উৎসব বিষয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস যে নির্দেশনা দিয়েছেন তা বাস্তববায়নে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ‘তারুণ্য ও উদ্দোক্তা মেলা’র আয়োজন করেছে যবিপ্রবি প্রশাসন।

এ বিষয়ে উৎসবের দায়িত্বে থাকা যবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. রাফিউল হাসান সাংবাদিকদের জানান, আনন্দ শোভাযাত্রার মাধ্যমে পহেলা বৈশাখের অনুষ্ঠানের কর্মসূচি শুরু হবে। অনুষ্ঠানের দেশীয় সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি জুলাই আন্দোলনের ভাবমূর্তি তুলে ধরতে জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থীদের অভিজ্ঞতা ও জুলাইয়ের প্রামাণ্যচিত্র চিত্র তুলে ধরা হবে। এছাড়া প্রধান উপদেষ্টা মহোদয়ের নির্দেশনা বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার জন্য উদ্বুদ্ধ করতে তারুণ্য ও উদ্দোক্তা মেলার আয়োজন করেছি। এ লক্ষ্যে শিক্ষার্থীদের জন্য ৩০-৩৫ টি স্টল বানানো হয়েছে , যেখানে বিক্রি হবে দেশীয় পণ্য সহ বিভিন্ন দেশীয় খাবার এবং তরুণ উদ্যোক্তাদের উৎসাহ প্রদানের জন্য বিশ্ববিদ্যালয়ের সফল উদ্যোক্তা শিক্ষার্থীদের মাধ্যমে নতুন উদ্দোক্তা ও শিক্ষার্থীদের জন্য দিক নির্দেশনামূলক আলোচনা সভার আয়োজন থাকবে। পহেলা বৈশাখে প্রতিবারই রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে তবে এবার গাজায় ইসরাইলি নির্মমতায় মানবিক দিক বিবেচনা করে ক্লাব প্রতিনিধিদের সাথে পরামর্শ করে গাজার মানুষের প্রতি সমবেদনা জানাতে রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। আশা করি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে আমাদের অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করবে।

জুলাই আন্দোলনে গোবিপ্রবি শিক্ষার্থীদের হুমকি দেয়া মনিরুলকে ভিসি দপ্তরে পদায়ন, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

বাংলা নববর্ষে যবিপ্রবিতে তারুণ্য ও উদ্যোক্তা মেলা এবং দেশীয় সংস্কৃতি উৎসবের আয়োজন

প্রকাশিত ১১:০৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫