ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সাপ ডোবানো ‘স্নেক ওয়াইন’ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে কেন এত জনপ্রিয় Logo গণরুমের সিট বন্টন নিয়ে গোবিপ্রবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ Logo কুবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের মশকনিধন কর্মসূচি Logo পরীক্ষার খাতা মূল্যায়নে রাবিতে নাম-রোলবিহীন কোডিং পদ্ধতির যাত্রা শুরু Logo অবসরের ইঙ্গিত দিয়ে স্মিথ বললেন, ‘জানি না অ্যাশেজে থাকব কি না’ Logo বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক পদে ২৩ শিক্ষকের পদোন্নতি Logo কচুয়ায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত Logo পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ দিলো বিজেপি সরকার Logo এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প Logo দ্বিতীয় বিয়ে করলেন ইমরান খানের সাবেক স্ত্রী

ঢাকায় বসলো ই-ক্যাব নির্বাচন ২০২৫–২৭ এর পদ প্রার্থীদের সৌহার্দ্যপূর্ণ মিলনমেলা

  • Shamrat Kabir
  • প্রকাশিত ১০:৪৫:১৪ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • ১৭২ বার পঠিত

ঢাকায় বসলো ই-ক্যাব নির্বাচন ২০২৫–২৭ এর পদ প্রার্থীদের সৌহার্দ্যপূর্ণ মিলনমেলা

বাংলাদেশের ই-কমার্স খাতের টেকসই উন্নয়ন ও ভবিষ্যৎ নেতৃত্বের রূপরেখা নির্ধারণে এক ব্যতিক্রমী সৌহার্দ্যপূর্ণ মিলনমেলার আয়োজন করলেন আসন্ন ২০২৫–২০২৭ মেয়াদের ই-ক্যাব নির্বাহী কমিটির প্রার্থীরা। রাজধানীর পাঁচ তারকা হোটেল শেরাটন ঢাকায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানটি ছিল মতবিনিময়, ভবিষ্যৎ ভাবনা ও সহযোগিতার প্রতিচ্ছবি।

বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ সভায় উঠে আসে ই-কমার্স খাতের কাঠামোগত দুর্বলতা, সম্ভাবনা এবং ভবিষ্যৎ কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ বিষয়াদি।
প্রার্থীরা একমত হন যে, দেশের ই-কমার্স খাত দ্রুত এগিয়ে গেলেও এখনও রয়েছে বেশ কিছু নীতি-গত অসংগতি, গ্রাহক সন্তুষ্টির ঘাটতি, ক্ষুদ্র উদ্যোক্তাদের দক্ষতা সংকট এবং উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহারে সীমাবদ্ধতা।

আলোচনায় প্রাধান্য পায়— নিয়ন্ত্রক কাঠামো সংস্কার, গ্রাহক আস্থার পুনঃপ্রতিষ্ঠা, সুষ্ঠু প্রতিযোগিতা বজায় রাখা এবং লজিস্টিকস ও ডিজিটাল পেমেন্ট সিস্টেমের আধুনিকায়ন।

একজন প্রার্থী বলেন, “আমরা ভিন্ন পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করলেও আমাদের লক্ষ্য অভিন্ন। একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং উদ্ভাবনী ই-কমার্স ইকোসিস্টেম গড়ে তোলা।”

আয়োজনটি ছিল নিরপেক্ষ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পরিচালিত। সকল প্রার্থী আশা প্রকাশ করেন, আসন্ন ই-ক্যাব নির্বাচন (৩১ মে ২০২৫) হবে একটি সুন্দর ও গণতান্ত্রিক প্রক্রিয়া, যা খাতটির সামনে দীর্ঘমেয়াদী উন্নয়নের দরজা খুলে দেবে।

শেষে, উপস্থিত প্রার্থীরা প্রতিশ্রুতি দেন—নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, বাংলাদেশের ই-কমার্সকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন তারা।
তাদের মতে, “একসাথে চললে সম্ভব সব”—এটাই ডিজিটাল বাংলাদেশের ই-কমার্সে সাফল্যের মূলমন্ত্র।

জনপ্রিয়

সাপ ডোবানো ‘স্নেক ওয়াইন’ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে কেন এত জনপ্রিয়

ঢাকায় বসলো ই-ক্যাব নির্বাচন ২০২৫–২৭ এর পদ প্রার্থীদের সৌহার্দ্যপূর্ণ মিলনমেলা

প্রকাশিত ১০:৪৫:১৪ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫