ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo তিন দফা দাবি নিয়ে রাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ Logo বাকৃবিতে ২২ জন শিশু পেলো কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন বৃত্তির সনদপত্র Logo বাকৃবিতে ব্র্যাক-এবিজি এআই মার্কেট সার্ভের সমাপনী ও সনদ বিতরণ Logo ৩ আগস্ট ববিতে আসছেন মুফতি ফয়জুল করীম Logo গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীর মরদেহ উদ্ধার Logo নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পুলিশ-ডিবি’ পরিচয়ে প্রতারণা Logo গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে ‘জুলাইয়ের আকাঙ্ক্ষা ও বাস্তবতা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত Logo সারাদেশে সর্বোচ্চ সতর্কতা জারি করলো পুলিশ Logo জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা

বরখাস্ত শিক্ষক-কর্মকর্তাদের ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা

  • রায়হান আহমদ
  • প্রকাশিত ১০:১৩:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • ১২৯ বার পঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নানা অনিয়ম দুর্নীতির দায়ে সাময়িক বরখাস্ত শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অতি জরুরি প্রয়োজনে যদি কেউ বিশ্ববিদ্যালয়ে প্রবেশ বা অবস্থান করতে চায় তাহলে লাগবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি।

যবিপ্রবির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের ১০৬ তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সোমবার (২৬ মে) যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অনেক বরখাস্তকৃত শিক্ষক-কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে অবাধে চলাফেরা, মিটিং ও সেমিনার করে বেড়াচ্ছেন যেটি বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী গুরুতর অপরাধ। বরখাস্তকৃত কেউ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে প্রবেশ বা অবস্থান করতে পারবে না। তবে জরুরি প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ বা অবস্থান করতে চাইলে রেজিস্ট্রার বরাবর যথোপযুক্ত কারণ দর্শানোপূর্বক লিখিত আবেদন করতে হবে। রেজিস্ট্রার অনুমতি দিলে সেই কারণের প্রেক্ষিতে সংশ্লিষ্ট আবেদনকারী বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে।

উল্লেখ্য, গত শুক্রবার (২৩ মে) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি) জাস্ট রোবো সোসাইটি কর্তৃক অনুষ্ঠিত রোবো টেক অলিম্পিয়াডে উপস্থিত ছিলেন অনিয়ম ও দূর্নীতির দায়ে সাময়িকভাবে বরখাস্তকৃত কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মোঃ গালিব। এছাড়াও তিনি বিভিন্ন সভা, সেমিনার ও ওয়ার্কশপসহ বিভিন্ন একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

জনপ্রিয়

তিন দফা দাবি নিয়ে রাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ

বরখাস্ত শিক্ষক-কর্মকর্তাদের ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা

প্রকাশিত ১০:১৩:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫