ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo গঙ্গা চুক্তির বাস্তবায়ন নিয়ে শেষ সভা করল ঢাকা-দিল্লি Logo ভারতের পেট্রাপোলে সমাবেশের পর বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি Logo মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে চায় সরকার: ডা. জুবাইদা রহমান Logo সোনারগাঁয়ে ‘আলহামদুলিল্লাহ যুব কল্যাণ সংঘের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প Logo গুরুতর চোটে ‘মৌসুম শেষ’ দুয়ের Logo খসড়া চুক্তি প্রত্যাখ্যান ইইউসহ অন্যান্য দেশের, ভেস্তে গেল কপ৩১ আলোচনা Logo সার্বিয়ার ৫ হাজার জাল ভিসাসহ চট্টগ্রামে গ্রেপ্তার ১ Logo দেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জি Logo ইতিহাস গড়লেন মেসি, টানা দ্বিতীয়বার এমএলএস গোল্ডেন বুট জয় Logo ঢাবির ‘ইডাফস’ অ্যালামনাইয়ের আহ্বায়ক জাকির, সদস্য সচিব আসাদুজ্জামান

ভর্তি বাণিজ্যের অভিযোগে ছাত্রদলের দুই কর্মী বহিষ্কার

ভর্তি বাণিজ্য ও অনৈতিক ভর্তির বিষয়ে সুবিধা দেয়ার উদ্দেশ্যে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে যোগাযোগের কারণে হাবিবুল্লাহ বাহার কলেজ শিক্ষার্থী ও ছাত্রদলের কর্মী মোঃ শাহীন হোসেনকে কলেজ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

গত রবিবার (২৫ মে) হাবীবুল্লাহ্ বাহার কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আলী বদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২১/০৫/২০২৫ ইং তারিখে কলেজের ভর্তি রেজিষ্ট্রার খাতা থেকে মোবাইল ফোন ব্যবহার করে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ১৩৭৬ জন শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য (নাম, মোবাইল নম্বরসহ) ছবি তুলে নিয়ে যান মোঃ শাহীন হোসেন। এসময় তার সঙ্গে মল্লিক শাহীনসহ আরও তিনজন উপস্থিত ছিলেন এবং সহযোগিতা করেন।

উক্ত তথ্য ব্যবহার করে তিনি “Habibullah Bahar College new admission Group” নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলেন এবং ভর্তি বাণিজ্য ও অনৈতিক ভর্তির বিষয়ে সুবিধা দেয়ার উদ্দেশ্যে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করেন। এর ফলে কলেজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং কলেজের ভাবমূর্তি ক্ষুন্ন হয়।

এই ঘটনার প্রেক্ষিতে কলেজে তাৎক্ষণিক শৃঙ্খলা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়। যেখানে রমনা থানার পুলিশ সদস্য, কলেজের গভর্নিং বডির হিতৈষী সদস্য জনাব মোঃ আরিফুল ইসলাম, গভর্নিং বডির দাতা সদস্য আতিকুর রহমান ও শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ পর্যালোচনা করে সর্বসম্মতভাবে মোঃ শাহীন হোসেন-কে কলেজ হতে স্থায়ীভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত গ্রহণ করেন।

একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল সোমবার (২৬মে) ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মুদাসসসিরুল ইসলাম রায়হান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদলের সাবেক সদস্য মল্লিক শাহীনকে ছাত্রদলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কারাদেশ প্রদান করা হয়েছে।

সেই বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মল্লিক শাহীনকে ছাত্রদলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো। একইসাথে ঢাকা মহানগর পূর্বের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাঁর সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্যেও নির্দেশনা প্রদান করা হয়েছে।

জনপ্রিয়

গঙ্গা চুক্তির বাস্তবায়ন নিয়ে শেষ সভা করল ঢাকা-দিল্লি

ভর্তি বাণিজ্যের অভিযোগে ছাত্রদলের দুই কর্মী বহিষ্কার

প্রকাশিত ১০:০৪:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫