ঢাকা ১২:১৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo স্কুলে যাওয়ার পর নিখোঁজ, বিদ্যালয়ের পাশের বাড়ির মাটির নিচে মিললো মরদেহ Logo পণ্যের আলোচনা করলেই বিজ্ঞাপন আসছে! ফোনের আড়ি পাতা বন্ধ করুন Logo জোরপূর্বক পদত্যাগপত্রের  বৈধতা নেই: হাইকোর্ট Logo জাভা সাগরে ২৪০ যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ার জাহাজ নিখোঁজ Logo ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ, মিলছে না সন্ধান Logo নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক Logo সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেনের নতুন রানি রাইবাকিনা Logo সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেনের নতুন রানী রিবাকিনা Logo বিয়ের অনুষ্ঠানে নাচতে ডেকে দুই নৃত্যশিল্পীকে দলবদ্ধ ধর্ষণ Logo ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

তরুণদের সাথে নিয়ে ঢাকার খাল ও নদী দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক

ঢাকা শহরের খাল ও নদী দখলমুক্ত করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) তরুণদের সাথে নিয়ে কাজ করবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। মঙ্গলবার (২৭ মে) রাজধানীর আগারগাঁয়ে এ অনুষ্ঠিত বাংলাদেশ ইয়ুথ কোয়ালিশনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রশাসক হিসেবে দায়িত্ব নেয়ার পর ইতোমধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ১০৮ কিলোমিটার খাল পরিষ্কার করা হয়েছে এবং খালের দুইপাড়ে সবুজায়ন ও রক্ষণাবেক্ষণের জন্য বেশ কয়েকটা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে দায়িত্ব দেয়া হয়েছে বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, তরুণদের সম্পৃক্ত করে ঢাকা শহরকে সবুজায়ন করা হবে এবং উত্তরা দিয়াবাড়ি এবং পূর্বাচল এলাকায় পরিকল্পিত বনায়ন করা হবে। পূর্বাচলের খাল ও লেকগুলোকে নান্দনিক করে গড়ে তোলা হবে । এছাড়া ঢাকা বিমানবন্দরের পাশ্ববর্তী খালি জায়গায় আরবান রিজার্ভ ফরেস্ট গড়ে তোলা হবে।

তিনি আরো বলেন, চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের তরুণদের সচেতন হতে হবে। তরুণদের প্রচেষ্টায় এ শহরের চাঁদাবাজি বন্ধ করতে হবে। শহরকে আরো নিরাপদ ও বাসযোগ্য করে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক মোঃ এ হামিদ খান, বাংলাদেশে নিযুক্ত সুইডেন দূতাবাসের ফাস্ট সেক্রেটারি নায়কা মার্টিনেজ ব্যাকস্ট্রোম সহ অন্যান্য অতিথিবৃন্দ ও একশত স্বেচ্ছসেবী সংগঠনের সদস্যবৃন্দ।

জনপ্রিয়

স্কুলে যাওয়ার পর নিখোঁজ, বিদ্যালয়ের পাশের বাড়ির মাটির নিচে মিললো মরদেহ

তরুণদের সাথে নিয়ে ঢাকার খাল ও নদী দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক

প্রকাশিত ১০:৪০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫