ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কারা Logo গ্রাহকদের কাছে দ্রুততর সেবা পৌঁছে দিতে দেশজুড়ে রবির পরিবেশবান্ধব ‘সুপার বাইক’ Logo জামায়াতে যোগ দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম Logo আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচ: পিছিয়ে যাওয়ার আশঙ্কা! Logo পাবিপ্রবিতে ইতিহাস বিভাগের নবীনবরণ ও পাঠদান কার্যক্রমের উদ্বোধন Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ এইচএসসি পরীক্ষার্থীদের Logo ২০০ বন্যার্ত পরিবারের পাশে কুবির ‘চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ Logo জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মৃতিফলক’ উদ্বোধন Logo হাবিপ্রবিতে পৃথক ডেটা সায়েন্স বিভাগের বিরোধিতা, পরিসংখ্যানের সাথে সংযুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি Logo ফার্মের মুরগি বলা জেন-জিই করেছে মহাকাব্যিক বিপ্লব: তাজুল ইসলাম

বৃষ্টির কারণে ক্রেতা শূন্য কোরবানির হাট, দুর্ভোগে খামারিরা

পবিত্র ইদুল আজহা উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে বসতে শুরু হয়েছে পশুর হাট। এরইমধ্যে ধোলাই খাল, তেজগাও, গাবতলি,  সহ নানা এলাকায় জমেছে কোরবানির পশুর কেনা বেচার হাট। ঢাকার অদূরে কেরানীগঞ্জ আমবাগিছা মাঠে ও প্রতিবছরের মতো এ বছর বসেছে কোরবানির পশুর হাট।

রবিবার (১ জুন) বিকেলে পশুর হাটে সরেজমিনে গিয়ে দেখা যায়। দূর্যোগ পূর্ণ আবহাওয়ার কারণে হাটে গরুর সংখ্যা বেশি হলেও ক্রেতা সংখ্যা ছিল নগন্য। থেমে থেমে বৃষ্টি হওয়ার কারণে গরুর বেপারী ও গরু মালিকদের করতে হচ্ছে বাড়তি খাটুনি। হাটে পর্যাপ্ত সুব্যবস্থা থাকা সত্বেও এ বছর গরু মালিকদের ভোগান্তি পোহাতে হচ্ছে বৃষ্টির কারণে।

হাটে পশু কিনতে আসা এক ক্রেতা কালিগঞ্জের আলী নামের এক ব্যবসায়ী বলেন, প্রতিবার এমন সময় হাটে জমজমাট অবস্থা বিরাজ করলেও এ বছর একটু ব্যতিক্রম। আবহাওয়া ভালো হলে আশা করি এটা ঠিক হয়ে যাবে। গত বছরের তুলনায় এবার গরুর দাম বেশি। মাঝারি আকারের দুটো গরু নেবার ইচ্ছে আছে।

ফরিদপুরের ভাঙা থেকে আসা জাহাঙ্গীর বেপারী একটি গরুকে সযত্নে গা মুছিয়ে দিচ্ছিলেন। পাশে বসা তার ছেলে জানান, এ বছর তারা ৩ টি গরু নিয়ে এসেছেন। পরিশ্রম করে লালন-পালন করা গরু গুলো ন্যায্যমূল্যে বিক্রি করবেন এমন প্রত্যাশা তার।

হাটের ইজারাদার বলেন, ঢাকায় সাধারণত লোকজন শেষের দিকে গরু কিনে থাকে।তাই এখনো তেমন গরু কেনাবেচা না হলেও আমরা আশা করছি আগামী কয়েকদিন হাটে জমজমাট বিক্রি হবে। আমাদের হাটে বিশ হাজারের বেশি পশু কেনাবেচা হবে।

জনপ্রিয়

সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কারা

বৃষ্টির কারণে ক্রেতা শূন্য কোরবানির হাট, দুর্ভোগে খামারিরা

প্রকাশিত ০৯:৪৭:২৯ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫