ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo মুশফিককে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ Logo কুবিতে ধর্ম অবমাননার অভিযোগে শিক্ষার্থীকে বহিষ্কারের দাবি Logo যে কারণে মিরপুর টেস্টে নেই মুশফিক Logo নোবিপ্রবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ক্যারিয়ার সেমিনার Logo ‘যুক্তরাষ্ট্রের রাজনীতিকে নতুন রূপ দিচ্ছে ফিলিস্তিনপন্থি আন্দোলন’ Logo সার্বিয়া ও ব্রাজিলে নির্বাচনি বিজয় এবং গণতান্ত্রিক রূপান্তরের প্রশ্ন Logo আজকের নামাজের সময়সূচি Logo রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ আজ Logo সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টির শঙ্কা

এবার কোরবানির হাটে ফ্রি চার্জিং সুবিধা দিচ্ছে ভিভো

দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা! ইতোমধ্যেই সারা দেশে প্রস্তুত হয়ে উঠেছে কোরবানির হাট, যেখান থেকে ক্রেতারা বেছে নেবেন তাদের পছন্দের কোরবানির পশু। ঈদের এই উৎসবকে আরও স্মরণীয় করে তুলতে প্রস্তুত গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ভিভোও। হাটে দীর্ঘ সময় কাটালেও এবার আর কারো ফোনের চার্জ নিয়ে দুশ্চিন্তা নেই! কেননা, প্রথমবারের মতো ভিভো এবার কোরবানির হাটে হাজির হয়েছে ফ্ল্যাশচার্জ স্টেশন নিয়ে।

আধুনিক প্রযুক্তিনির্ভর এই সময়ে মোবাইল ফোন হয়ে উঠেছে হাটে দরদাম, লেনদেন কিংবা যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। কিন্তু দীর্ঘ সময় হাটে অবস্থানের ফলে ফোনের চার্জ ফুরিয়ে গেলে অনেক সময়ই সমস্যায় পড়তে হয় ক্রেতা-বিক্রেতাদের। এই সমস্যার কথা বিবেচনা করেই ভিভো বাংলাদেশের পক্ষ থেকে ফ্রি ফ্ল্যাশচার্জ স্টেশন স্থাপনের এ ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ফ্ল্যাশচার্জ স্টেশনগুলো স্থাপনের মূল উদ্দেশ্য কেবল কোরবানির হাটে উপস্থিত ক্রেতা-বিক্রেতাদের সেবা প্রদান করা, ব্যবসায়িক বা পুনর্বিক্রয় এই উদ্যোগের উদ্দেশ্য নয়। এ পদক্ষেপ ঈদ ও জনসমাবেশে প্রযুক্তি সেবার নতুন সম্ভাবনার দরজা খুলে দিবে বলে প্রত্যাশা করছে ভিভো।

জনপ্রিয়

মুশফিককে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

এবার কোরবানির হাটে ফ্রি চার্জিং সুবিধা দিচ্ছে ভিভো

প্রকাশিত ১১:৪২:০১ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫