ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক পদে ২৩ শিক্ষকের পদোন্নতি Logo কচুয়ায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত Logo পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ দিলো বিজেপি সরকার Logo এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প Logo দ্বিতীয় বিয়ে করলেন ইমরান খানের সাবেক স্ত্রী Logo মা হওয়ার অপেক্ষায় মৌসুমী হামিদ, ঘরোয়া আয়োজনে বেবি শাওয়ার Logo গুলশানে কার্যক্রম নিষিদ্ধ দলের মিছিলে যোগ দিয়ে আরও ৯ জন কারাগারে Logo নিজের ১২ বছরের মেয়েকে ছয়মাস ধরে ধর্ষণ, বাবা আটক Logo দুই মন্ত্রীর উপস্থিতিতে বিএনপির মতবিনিময় সভায় হাতাহাতি, আহত ৫ Logo নামাজের ঘরে ঝুলছিল ব্যাংকারের মরদেহ, চিরকুটে ঋণ-বদলি-মামলার কথা

শেষ বিকেলে ব্যাটিং ধস বাংলাদেশের

শেষ বিকেলে ব্যাটিং ধস বাংলাদেশের

শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে দারুণ শুরু করেও শেষ বিকেলের ব্যাটিং ধসে ছন্দপতনের শিকার হলো বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে টাইগারদের সংগ্রহ ৯ উইকেটে ৪৮৪ রান। একসময় ৪ উইকেটে ৪৫৮ রান তোলা দল মাত্র ২৬ রানের ব্যবধানে হারায় শেষ ৫ উইকেট।

এর আগে নাজমুল হোসেন শান্ত (১৪৮), মুশফিকুর রহিম (১৬৩) ও লিটন দাসের (৯০) দুর্দান্ত ইনিংসে বড় সংগ্রহের পথে এগোচ্ছিল বাংলাদেশ। শান্ত-মুশফিক গড়েন চতুর্থ উইকেটে ২৬৪ রানের জুটি, যা বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এরপর লিটনের সঙ্গে মুশফিক যোগ করেন আরও ১৪৯ রান।

বৃষ্টির বাধায় কিছু সময় খেলা বন্ধ থাকলেও ব্যাটিং চালিয়ে যান লিটন-মুশফিক। তবে এরপর হঠাৎ করেই এল ধস। মুশফিক এলবিডব্লিউ হন আসিথা ফার্নান্দোর বলে, এরপরপরই রিভার্স সুইপ করতে গিয়ে আউট হন লিটন। এরপর জাকের আলি, নাইম হাসান ও তাইজুল ইসলামও ব্যর্থ হন।

দিন শেষে শূন্য রানে অপরাজিত হাসান মাহমুদ ও নাহিদ রানা। লঙ্কানদের হয়ে থারিন্দু রত্নায়েকে, আসিথা ফার্নান্দো ও মিলান রত্নায়েকে নিয়েছেন ৩টি করে উইকেট। শেষ দিনে ব্যাটারদের এমন ব্যর্থতায় ৫০০ রানের স্বপ্ন পূরণ না হওয়ার শঙ্কায় পড়েছে বাংলাদেশ।

জনপ্রিয়

বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক পদে ২৩ শিক্ষকের পদোন্নতি

শেষ বিকেলে ব্যাটিং ধস বাংলাদেশের

প্রকাশিত ১০:৪৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫