ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ফিড ব্যালেন্সিং ও পুষ্টি নিয়ে বাকৃবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালা Logo ফুটবল উন্মাদনায় দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি Logo এআই দিয়ে তৈরি কনটেন্ট সম্পর্কে সচেতনতা বাড়াচ্ছে টিকটক Logo পাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের নেতৃত্বে উল্লাস-শামীম Logo পাবিপ্রবিতে গবেষনায় জোর দিতে শিক্ষক-শিক্ষার্থীদের বছরে ২ কোটি ৩৩ লাখ টাকার প্রণোদনা Logo হাবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে ৪ দফা দাবি ছাত্রদলের Logo কুকুর ব্যবস্থাপনায় ভ্যাক্সিনেশন কর্মসূচি হাতে নিচ্ছে হাবিপ্রবি প্রশাসন Logo পরীক্ষা শুরুর পৌনে ২ ঘণ্টা পর জানা গেল প্রশ্ন গতবছরের! Logo ২১ বছর নিখোঁজ থাকার পর জীবিত ফিরলেন রতন! ওদিকে মারা গেছেন বাবা Logo ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘লং মার্চ টু পার্লামেন্ট’- এ রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল, সেক্রেটারি আরিফ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন রিয়াজুল ইসলাম। তিনি বিদায়ী কমিটির সেক্রেটারি ছিলেন। আর সেক্রেটারি করা হয়েছে আবদুল আলীমকে (আরিফ)। তিনি বিদায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জাহেদ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের অফিশিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। এ কমিটির মেয়াদ হবে ছয় মাস।

গতকাল সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের জরুরি সদস্য সমাবেশে নতুন কমিটি গঠন করা হয়। কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের ফেসবুক পেজে বলা হয়, সদস্যদের সরাসরি ভোটে সভাপতি নির্বাচিত হন রিয়াজুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সদস্যদের পরামর্শের ভিত্তিতে আবদুল আলীমকে সেক্রেটারি আর মোহাম্মদ জাহেদকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনয়ন করেন নবনির্বাচিত সভাপতি রিয়াজুল ইসলাম।

সেক্রেটারি আবদুল আলীম ২০১৮–১৯ শিক্ষাবর্ষের আইন ও ভূমি প্রশাসন বিভাগের শিক্ষার্থী। সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহেদ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

জনপ্রিয়

ফিড ব্যালেন্সিং ও পুষ্টি নিয়ে বাকৃবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল, সেক্রেটারি আরিফ

প্রকাশিত ০৮:৫৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫