ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর Logo জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে আইটিইটি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সুজুকি বাইক ক্রেতাদের বীমা সুরক্ষায় মেটলাইফ ও র‍্যানকন মোটর বাইকস লিমিটেড এর চুক্তি Logo তিন দফা দাবি নিয়ে রাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ Logo বাকৃবিতে ২২ জন শিশু পেলো কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন বৃত্তির সনদপত্র Logo বাকৃবিতে ব্র্যাক-এবিজি এআই মার্কেট সার্ভের সমাপনী ও সনদ বিতরণ Logo ৩ আগস্ট ববিতে আসছেন মুফতি ফয়জুল করীম Logo গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীর মরদেহ উদ্ধার Logo নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পুলিশ-ডিবি’ পরিচয়ে প্রতারণা

যবিপ্রবির একাডেমিক সেবা এখন অনলাইনে

  • রায়হান আহমদ
  • প্রকাশিত ০৯:৩২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
  • ১৭৩ বার পঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) একাডেমিক সেবাসমূহ সহজীকরণ এবং আরও দ্রুত সময়ে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের একাডেমিক শাখা চালু করেছে ডিজিটাল পোর্টাল।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা মোঃ আব্দুর রহিম এ তথ্য নিশ্চিত করেন। এটি আগামী ১২ ই জুলাই থেকে পরীক্ষামূলকভাবে চালু করা হবে।

এই পোর্টালের মাধ্যমে যবিপ্রবির বর্তমান ও ডিগ্রিপ্রাপ্ত সাবেক শিক্ষার্থীদের মাইগ্রেশন সার্টিফিকেট, মিডিয়াম অফ ইন্সট্রাকশন সার্টিফিকেট, প্রত্যয়নপত্র, সেমিস্টার ফিস, না-দাবি সনদ (২০২০-২০২১ শিক্ষাবর্ষ থেকে) ইত্যাদি সেবা সমূহ প্রদান করা হবে।
এর মাধ্যমে শিক্ষার্থীরা ক্যাম্পাসে উপস্থিত না হয়েও ঘরে বসেই গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলোর জন্য আবেদন করতে পারবে এবং আবেদনপত্রের সর্বশেষ অবস্থা ও অবস্থান পর্যবেক্ষণ করতে পারবে।

যখন কোনো সার্টিফিকেট প্রস্তুত হয়ে যাবে, তখন একাডেমিক শাখা থেকে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে স্বয়ংক্রিয়ভাবে এসএমএস পাঠানো হবে। এরপর শিক্ষার্থী নিজের সুবিধামতো সময়ে সংশ্লিষ্ট সার্টিফিকেট সংগ্রহ করতে পারবে। নতুনভাবে চালু হওয়া এই পোর্টালের ঠিকানা হলো https://dics.just.edu.bd

জনপ্রিয়

দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর

যবিপ্রবির একাডেমিক সেবা এখন অনলাইনে

প্রকাশিত ০৯:৩২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫