ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo অসুস্থ হয়ে হাসপাতালে বায়ার্ন মিউনিখ কোচ Logo জিম্বাবুয়েকে গুঁড়িয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান Logo এবার কক্সবাজারে হোটেলে আগুন, ৩০০ পর্যটকের মধ্যে আতঙ্ক-হুড়োহুড়ি Logo দিল্লিতে এসআইআর বিরোধী বিক্ষোভে নেমে আটক শতাধিক Logo বাজারে বাড়ছে শীতের আগাম সবজি, দাম এখনো চড়া Logo স্টেট ব্যাংক অব ইনডিয়ায় সাইবার হামলা, ৪ হাজার গ্রাহকের তথ্য ডার্ক ওয়েবে Logo ‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’ Logo নতুন করে বিক্ষোভের আশঙ্কায় নিরাপত্তা কঠোর করছে ফ্রান্স Logo সাইবার হামলায় অচল ছিল উত্তর কোরিয়ার সরকারি ওয়েবসাইট Logo পিছিয়ে পড়ার ধাক্কা সামলে প্রথম জয়ের গল্প লিখল ফর্টিস এফসি

‘শব্দায়ন- এ স্ট্যান্ডআপ পোয়েট্রি প্ল্যাটফর্ম’ এর শুভ উদ্বোধন

‘শব্দায়ন- এ স্ট্যান্ডআপ পোয়েট্রি প্ল্যাটফর্ম’ নামে কবিতার পাঠ ও উপস্থাপনের নতুন প্ল্যাটফর্মের যাত্রা শুরু করতে যাচ্ছে অতঃপর শব্দায়ন। সম্প্রতি এ উপলক্ষ্যে গোয়েথে-ইনস্টিটিউট বাংলাদেশ এবং অতঃপর শব্দায়ন–এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। গত জুন মাসের ২৫ তারিখে গোয়েথে-ইনস্টিটিউট বাংলাদেশ-এর প্রধান কার্যালয়ে এই স্বাক্ষর অনুষ্ঠান আয়োজিত হয়। এসময় দুই প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন গোয়েথে-ইনস্টিটিউট বাংলাদেশ-এর পরিচালক ফ্রাঙ্ক ভের্নার, প্রজেক্ট কো-অর্ডিনেটর অ্যান্ড অফিসার (প্রেস অ্যান্ড পাবলিক রিলেশন্স) শারমীন সোমা, অতঃপর শব্দায়ন–এর চিফ ভিশনারী অফিসার (সিভিও) যোবায়ের শাওন, ডিরেক্টর অপারেশন রিংকু রাহী, ডিরেক্টর বিজনেস ডেভলপমেন্ট সাদাব হাশমিসহ প্রমুখ।

আগামী ২৬ আগস্ট গোয়েথে-ইনস্টিটিউট বাংলাদেশ-এর অডিটরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ঢাকায় উদ্বোধনের পর, এই কার্যক্রমটি দেশের আটটি বিভাগীয় শহর ও অন্যান্য স্থানে বাস্তবায়ন করা হবে, স্থানীয় বিশ্ববিদ্যালয়, সাংস্কৃতিক কেন্দ্র এবং কবিতা সংঠনগুলোর সহযোগিতায়। প্রতিটি অনুষ্ঠান কেন্দ্রীয় ধারণাকে স্থানীয় কণ্ঠ ও শৈলীর সাথে মানিয়ে নেওয়ার মাধ্যমে পরিচালিত হবে।

‘শব্দায়ন’-প্ল্যাটফর্মটি একটি চলমান সাহিত্যচর্চা ও কবিতা আন্দোলন, যার লক্ষ্য কবিতার মূর্ছনা পৃথিবীর সকল প্রাণের মধ্যে ছড়িয়ে দেয়া। এই কার্যক্রমের মধ্য দিয়ে কবিতা আবৃত্তি ও উপস্থাপনকে নতুনভাবে তুলে ধরার প্রয়াস করা হবে। সমকালীন শিল্পসংস্কৃতি এবং লোকজ ধারার মেলবন্ধনে সম্পূর্ণ আয়োজনটি সাজানো হয়েছে। যেখানে দ্রোহ ও প্রেমের শব্দ এককণ্ঠে উচ্চারিত হয়ে সময়ের কথা বলবে, কবিতার কথা বলবে।

আয়োজনটিতে কবিতার সঙ্গে যুক্ত হবে আবহমিউজিক, লোকঐতিহ্য ও ভাব-ব্যঞ্জনামূলক নৃত্য। এর উদ্দেশ্য—কবিতাকে এক জীবন্ত, প্রতিবাদী ও ঐক্যের শিল্পমাধ্যম হিসেবে তুলে ধরা। কবিতাও যে ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় এর মাধ্যমে সেটাই জাননোর প্রচেষ্টা করা হবে।

উদ্বোধনী সন্ধ্যায় পরিবেশিত হবে খ্যাতনামা কবি এবং শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা।

জনপ্রিয়

অসুস্থ হয়ে হাসপাতালে বায়ার্ন মিউনিখ কোচ

‘শব্দায়ন- এ স্ট্যান্ডআপ পোয়েট্রি প্ল্যাটফর্ম’ এর শুভ উদ্বোধন

প্রকাশিত ১০:০৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫