ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বাঁধন, জবি ইউনিটের সাংগঠনিক কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠিত Logo দপদপিয়া সেতুতে আবারও দুর্ঘটনা: একদিনে দুই ঘটনায় আহত ৩ ববি শিক্ষার্থী Logo যাত্রাবাড়ীতে বিপুল গাঁজাসহ তিন মাদককারবারী গ্রেপ্তার Logo জাবির ছাত্রী হলে মাদকদ্রব্য উদ্ধার, তদন্ত কমিটি গঠন Logo সৃজনশীলতা ও বিজ্ঞান চর্চায় বাকৃবির মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ে ‘ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা’ Logo পাবিপ্রবিতে বিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. মো. শামীম রেজা Logo হামে শিশুমৃত্যু: দায়ীদের শাস্তি ও জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতি ঘোষণার দাবি ডিপিপিএইচের Logo ডিআরইউ সঙ্গে পুপরোয়া’র মতবিনিময় সভা Logo শিক্ষকদের পাঠ মুল্যায়নে অনলাইন ফিডব্যাক বাধ্যতামুলক করলো রাজশাহী বিশ্ববিদ্যালয় Logo মোহাম্মদপুরে আসাদুল হত্যার নেপথ্যে মারধরের পুরনো ক্ষোভ: ডিএমপি

গণঅভ্যুত্থানে চার শহীদের জন্য কবি নজরুল কলেজ ছাত্র অধিকার পরিষদের দোয়া ও মিলাদের আয়োজন

২০২৪ এর জুলাই গণ-অভ্যুত্থানে কবি নজরুল সরকারি কলেজের শহীদ চার শিক্ষার্থীর আত্নার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদের আয়োজন করেছে কবি নজরুল কলেজ ছাত্র অধিকার পরিষদ।

শুক্রবার (১৮ জুলাই) কবি নজরুল কলেজে জুম্মার নামাজ শেষে এই দোয়ার আয়োজন করা হয়েছে।

এতে অংশ নিয়েছে কবি নজরুল কলেজ ছাত্র অধিকার পরিষদের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদেক বাপ্পি, সাবেক অর্থ সম্পাদক মোঃ সাকিব হাসান।

এছাড়াও কবি নজরুল কলেজ ছাত্র অধিকার পরিষদের সদস্য করিম রছি, লাবিব, ইয়া মমিন, অঞ্জন চৌধুরীসহ কলেজের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দোয়া ও মিলাদের বিষয়ে কবি নজরুল কলেজ ছাত্র অধিকার পরিষদের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদেক বাপ্পি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের অবদান কতোটুকু ছিল তা কলেজের চার শিক্ষার্থী জীবন দিয়ে প্রমাণ করে গেছেন। আমরা তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।

সাদেক বাপ্পী আরো বলেন, দেশ ও জাতিকে এগিয়ে নিতে হলে আমাদের জুলাইকে বুকে ধারণ করতে হবে। জুলাই প্রশ্নে দেশের সকল ছাত্র সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি।

জনপ্রিয়

বাঁধন, জবি ইউনিটের সাংগঠনিক কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠিত

গণঅভ্যুত্থানে চার শহীদের জন্য কবি নজরুল কলেজ ছাত্র অধিকার পরিষদের দোয়া ও মিলাদের আয়োজন

প্রকাশিত ০৪:২৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫