ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন, শক্ত অবস্থানে বিএনপি Logo আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, আটক ১ Logo রিয়ালের সাথে বার্সার তুলনা হয় না: মাদ্রিদ ডার্বির আগে মোরিনিও Logo এক দফা দাবিতে চাকরিচ্যুত ইসলামী ব্যাংক কর্মকর্তাদের মানববন্ধন, পাল্টা অবস্থানে গ্রাহক ফোরাম Logo ইবিতে ক্যারিয়ার হাব স্থাপনে ব্র্যাকের সঙ্গে সমঝোতা স্মারক Logo আইইডিসিআর হতে পারে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo কুষ্টিয়ায় রাতের খাবার খেয়ে ১০ পুলিশ সদস্য অচেতন Logo রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫ Logo ছাত্রলীগ সন্দেহে রিকশা চালককে পুলিশে দিলো ছাত্রদল Logo পে-স্কেলের প্রজ্ঞাপন, কাঁচাবাজারে পড়েনি তাৎক্ষণিক প্রভাব

কবি নজরুল কলেজের চার শহীদের স্মরণে শহীদ চত্বর করা হবে: ইশরাক

জুলাই গণঅভ্যুত্থানে কবি নজরুল সরকারি কলেজের শহীদ চার শিক্ষার্থীর (ইকরাম হোসেন কাউসার, ওমর ফারুক, জিহাদ হোসেন এবং তৌহীদুল ইসলাম) স্মরণে শহীদ চত্বর করার ঘোষণা দিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ মাঠে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কলেজ ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, একটি গোষ্ঠী জুলাই অভ্যুত্থানের একক কৃতিত্ব নেয়ার একটা ইজম চালু করেছে, তাদের রুখে দিতে হবে। জুলাই অভ্যুত্থানে সামনে রেখে কেউ কেউ বিভিন্ন অপকর্ম ও দূর্নীতিতে জড়িয়ে পড়ছে।

অন্তবর্তী সরকারের সমালোচনা করে ইশরাক বলেন, সংস্কার ও নির্বাচনের কথা থাকলেও গত এক বছরে দৃশ্যমান কোন বিচার করতে পারেনি সরকার। এই সরকারের দৃশ্যমান কোন বিচারের কর্মকান্ড আমরা এখনো দেখতে পাইনি। কেন একটা মাত্র ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, পাঁচটি করা হয়নি- এই প্রশ্ন করেন তিনি।

বর্তমান সরকার তার চারপাশে স্বৈরাচার নিয়ে সরকারের মধ্যে কাজ করছে মন্তব্য করে বিএনপির তরুণ এই নেতা বলেন, বর্তমান সরকারের চারপাশে বিগত আওয়ামী সরকারের দোসর বসে আছে। তাদের প্রতিহত করতে হবে।

এসময় জুলাই গণঅভ্যুত্থানে কবি নজরুল সরকারি কলেজের শহীদ চার শিক্ষার্থীর (ইকরাম হোসেন কাউসার, ওমর ফারুক, জিহাদ হোসেন এবং তৌহীদুল ইসলাম) স্মরণে শহীদ চত্বর করার ঘোষণা দেন ইশরাক।

কবি নজরুল কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমদ ফাহিমের সভাপতিত্বে ও সদস্য সচিব নাজমুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদ। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহির উদ্দিন তুহিন সহ কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।

জনপ্রিয়

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন, শক্ত অবস্থানে বিএনপি

কবি নজরুল কলেজের চার শহীদের স্মরণে শহীদ চত্বর করা হবে: ইশরাক

প্রকাশিত ১০:৫১:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫