ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বাজারের হিসাব একটু সহজ করতে স্বপ্নের বিশেষ আয়োজন Logo স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এনামুল হক Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহবায়ক আতিক হাসান শুভ, সদস্য সচিব স্মৃতি আক্তার Logo ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ Logo তরুণদের ক্ষমতায়নে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ দিলো অপো Logo দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি Logo কর্মীদের জন্য টানা তৃতীয়বারের মত মেটলাইফের বীমা নিচ্ছে ব্র্যাক ব্যাংক Logo ডেটা সুরক্ষায় ভবিষ্যৎ নেতৃত্ব গড়তে রবি’র ‘প্রাইভেসি অ্যাভেঞ্জার্স’ প্রতিযোগিতার নিবন্ধন শুরু Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থীদের জরুরি বিজ্ঞপ্তি Logo ডিজিটাল যুগেও কুবির গবেষণা সীমাবদ্ধ প্রিন্টেড জার্নালে

পলিথিন ও শব্দ দূষণ রোধে সারা দেশে জোরালো অভিযান: জরিমানা, জব্দ ও সংযোগ বিচ্ছিন্ন

পরিবেশ অধিদপ্তর আজ সারাদেশে একযোগে অভিযান পরিচালনা করেছে। অভিযান পরিচালিত হয় নিষিদ্ধ পলিথিন ও শব্দ দূষণের বিরুদ্ধে। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(ক) ধারা লঙ্ঘনের কারণে নেত্রকোনা, কিশোরগঞ্জ, খুলনা, বান্দরবান ও ঢাকার পলাশী মোড়, চকবাজার, ইমামগঞ্জ, সোয়ারিঘাট ও লালবাগ এলাকায় ৬টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণের দায়ে ১২টি মামলা করা হয়। এসব মামলায় মোট ২৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং ৪ হাজার ৫৬০ কেজি পলিথিন জব্দ করা হয়।

চকবাজার, সোয়ারিঘাট ও লালবাগ এলাকায় অতিরিক্ত নজরদারি ও রেকি কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে দোকান মালিক, সুপারশপ ও সাধারণ জনগণকে নিষিদ্ধ পলিথিন ব্যবহার না করার জন্য সতর্ক করা হয়।

একই দিনে নীলফামারী জেলায় শব্দ দূষণবিরোধী অভিযান পরিচালিত হয়। ১টি মোবাইল কোর্ট ২টি মামলায় ১,০০০ টাকা জরিমানা আদায় করে এবং ২টি হাইড্রোলিক হর্ণ জব্দ করে। এ সময় কয়েকজন চালককে সতর্ক করা হয়।

নারায়ণগঞ্জে পরিবেশ অধিদপ্তরের আরেকটি অভিযানে অবৈধভাবে পরিচালিত একটি কারখানার সেবা সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

২০২৫ সালের ২ জানুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত পরিবেশ অধিদপ্তর দেশজুড়ে ১ হাজার ২৯৬টি মোবাইল কোর্ট পরিচালনা করেছে। মোট ৩ হাজার ১৭০টি মামলায় ২৫ কোটি ৮১ লাখ ৮৮ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এই সময়ে ৪৮৪টি ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করা হয়েছে। ২১৬টি ইটভাটার বিরুদ্ধে বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে এবং ১৩৩টি ভাটার কাঁচা ইট ধ্বংস করা হয়েছে।

এছাড়া ১৬টি পলিথিন কারখানার সেবা সংযোগ বিচ্ছিন্ন ও সিলগালা করা হয়েছে। ১০৮টি প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ২ জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ১২টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৯টি ট্রাকভর্তি সীসা ও ব্যাটারি গলানোর যন্ত্রপাতি জব্দ করা হয়েছে এবং কারখানাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের দূষণবিরোধী অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

বাজারের হিসাব একটু সহজ করতে স্বপ্নের বিশেষ আয়োজন

পলিথিন ও শব্দ দূষণ রোধে সারা দেশে জোরালো অভিযান: জরিমানা, জব্দ ও সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত ১০:১৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫