ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ৮ দিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট, নেমেছে হ্রদের পানির উচ্চতা Logo যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত Logo বিরামপুরে বিজিবি-গ্রামবাসীর বাধায় বিএসএফের পুশ ইনের চেষ্টা পণ্ড Logo মানবাধিকার, গুম প্রতিরোধ ও সম্পত্তি হস্তান্তরে তিন বিল সংসদে পাস Logo কাফরুলে শিশু অপহরণের অভিযোগে গ্রেফতার নারী কারাগারে Logo বিসিএসের ভাইভা দিতে ঢাকায় আসার পথে দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থী নিহত Logo নীল নদের কুমিরই কি আটকে দেবে ট্রাম্পের সব নির্মাণ প্রকল্প? Logo শরিয়াহর সঙ্গে সাংঘর্ষিকতার অভিযোগ, সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট Logo স্বল্প পুঁজিতে লড়াই করেও হার বাংলাদেশের Logo সালমান শাহর সঙ্গে কেমন সম্পর্ক ছিল, জানালেন শাবনূর

জাস্ট এই লোকটাকে আমি ভালোবাসি: তাসনুভা তিশা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ১২:২৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • ৩১১ বার পঠিত

জাস্ট এই লোকটাকে আমি ভালোবাসি: তাসনুভা তিশা

সোশ্যাল মিডিয়ার ভাইরাল কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া ওরফে ‘রিপন ভিডিও’—যিনি তার সহজ-সরল বাচনভঙ্গি ও মজার ডায়লগ দিয়ে অল্প সময়েই লক্ষ মানুষের মন জয় করেছেন। এবার তার প্রশংসায় মেতেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা।

সম্প্রতি তাসনুভা তিশা তার ভেরিফায়েড ফেসবুক পেজে রিপনের একটি নেপাল ভ্রমণের ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘কী পাগলাটে মানুষ! দারুন লাগলো ভাই।’ এখানেই থেমে থাকেননি তিনি।

এক সাক্ষাৎকারে তাসনুভা বলেন, “এত সুন্দর ভ্লগ আমার লাইফে কখনো দেখিনি আমি। জাস্ট এই লোকটাকে ভালোবাসি। রিপন ভাই এত জেনুইন কীভাবে করে, আল্লাহ জানে।”

তিশার মতে, রিপনের কনটেন্টে যেমন হাস্যরসের উপাদান থাকে, তেমনি তার উপস্থাপনাতেও রয়েছে এক ধরনের স্বাভাবিক প্রাঞ্জলতা। তার ভাষায়, “এত সুন্দর ডায়লগ কীভাবে দেয় মানুষ? ওনাকে এত ন্যাচারাল লাগে… তা বলে বুঝানো যাবে না।”

রিপনের প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে তাসনুভা তুলে ধরেন তার কিছু জনপ্রিয় ডায়লগও, যেমন:

“লাম্পা একটা ঘুম দিয়া-লাইছি”

“গাড়ির মধ্যে হামাইলাম”

“ঘুমতে উডলে একটা রং চা না খাইলে মাতার গিট্টুডি খুলে না”

“এরপর আমি একটা চিনির প্যাকেট খুললাম”

নেটিজেনদের মতে, শোবিজ তারকাদের এমন প্রকাশ্য প্রশংসা রিপন মিয়ার আত্মবিশ্বাস বাড়াবে এবং তার ব্যতিক্রমী উপস্থাপনাকে আরও সমৃদ্ধ করবে। অনেকে বলছেন, ভবিষ্যতে হয়তো রিপন আরও অসাধারণ কনটেন্ট উপহার দেবেন দর্শকদের।

রিপন মিয়া এখন শুধু সোশ্যাল মিডিয়ার নায়ক নন, তারকা শিল্পীদেরও পছন্দের মানুষ।

জনপ্রিয়

৮ দিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট, নেমেছে হ্রদের পানির উচ্চতা

জাস্ট এই লোকটাকে আমি ভালোবাসি: তাসনুভা তিশা

প্রকাশিত ১২:২৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫