ঢাকা ১১:৫১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কুবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের মশকনিধন কর্মসূচি Logo পরীক্ষার খাতা মূল্যায়নে রাবিতে নাম-রোলবিহীন কোডিং পদ্ধতির যাত্রা শুরু Logo অবসরের ইঙ্গিত দিয়ে স্মিথ বললেন, ‘জানি না অ্যাশেজে থাকব কি না’ Logo বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক পদে ২৩ শিক্ষকের পদোন্নতি Logo কচুয়ায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত Logo পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ দিলো বিজেপি সরকার Logo এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প Logo দ্বিতীয় বিয়ে করলেন ইমরান খানের সাবেক স্ত্রী Logo মা হওয়ার অপেক্ষায় মৌসুমী হামিদ, ঘরোয়া আয়োজনে বেবি শাওয়ার Logo গুলশানে কার্যক্রম নিষিদ্ধ দলের মিছিলে যোগ দিয়ে আরও ৯ জন কারাগারে

যবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু আগামীকাল

  • রায়হান আহমদ
  • প্রকাশিত ০৪:৫৬:২১ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • ২৪৬ বার পঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আগামী রবিবার (৩ আগস্ট) থেকে শুরু হচ্ছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষে ভর্তি কার্যক্রম । এ বছরও গুচ্ছ ভর্তি পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ শিক্ষার্থীদের পাঁচ দিনব্যাপী বিভিন্ন অনুষদভুক্ত ইউনিটে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।

বুধবার (৩০ জুলাই) রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী রবিবার (৩ আগস্ট) থেকে বৃহস্পতিবার (৭ আগস্ট) পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ, জীব বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ, বিজ্ঞান অনুষদ, স্বাস্থ্যবিজ্ঞান অনুষদ, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ এবং ব্যবসায় শিক্ষা অনুষদ সহ মোট সাতটি অনুষধের ভর্তি কার্যক্রম চলবে।

নতুন শিক্ষার্থীদের মোট ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে বারো হাজার আটশত টাকা। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ভর্তি ফি, রেজিস্ট্রেশন ফি, একাডেমিক ক্যালেন্ডার বাবদ, লাইব্রেরি ও সাংস্কৃতিক ফি, ক্লাব এবং সোশ্যাল অ্যাক্টিভিটিজ, চিকিৎসা ফি, খেলাধুলা ফি, উন্নয়ন ফি, নিরাপত্তা ফি, বিদ্যুৎ ফি, ধর্মীয় চাঁদা, পরিচ্ছন্নতা ফি , পরিবহন ফি, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ ফি, তথ্য প্রযুক্তি ও যোগাযোগ সেবা, স্টুডেন্ট ওয়েলফেয়ার ট্রাস্ট, জরুরী সহায়তা ফান্ড, ছাত্র কল্যাণ ফি ও রাজস্ব খাত যা অফিস চলাকালীন সময়ে ব্যাংকে সরাসরি অথবা অনলাইনে পেমেন্ট করা যাবে।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তির জন্য গুচ্ছ পরীক্ষার প্রবেশপত্র, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল নম্বরপত্র ও সনদ, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের ফটোকপি, পাসপোর্ট সাইজের ৩ কপি ছবি, অনলাইনে পূরণ করা ভর্তি ফরমের প্রিন্ট কপি সঙ্গে আনতে হবে।

জনপ্রিয়

কুবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের মশকনিধন কর্মসূচি

যবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু আগামীকাল

প্রকাশিত ০৪:৫৬:২১ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫