ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ‘সৃজনশীল’ অর্থনীতির জাতীয় রূপরেখা তৈরিতে ব্র্যাক ও ইউনেস্কোর সমঝোতা Logo ভুটানকে হারিয়ে সাফ মিশন শুরু করল বাংলাদেশ Logo ‘সম্পর্কের টানাপোড়েন’ ভুলে রোনালদোকে প্রশংসায় ভাসালেন জেজুস Logo পরীমনিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান, অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি Logo ছেলেমেয়েরা শিখে কোথায় যাবে? নাচের কোনো জায়গা নেই: ‘আড্ডানামায়’ শামীম আরা নিপা Logo আখতারুজ্জামানের প্রতিবাদকে স্বীকার না করে সরকার নোংরামি করছে: জামায়াত আমির Logo রনির স্ত্রী পরিচয় দেওয়া কে এই নারী Logo তাহলে কি ইসরায়েলের মসনদ হারাচ্ছেন নেতানিয়াহু Logo ‘ধন‍্যবাদ অধিনায়ক, ১০০০ গোলের জন‍্য এগিয়ে চলো’ Logo চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ‘ইতিবাচক’: হুমায়ুন কবির

যবিপ্রবিতে ইনকিউবেশন সেন্টারের জন্য নীতিমালা ও প্রকল্প কাঠামো বিষয়ক কর্মশালা

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) উদ্ভাবন ও উদ্যোক্তা বিকাশে ইনকিউবেশন সেন্টারের জন্য নীতিমালা ও প্রকল্প প্রণয়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।

আজ ০৪ আগস্ট (সোমবার) বিকাল সাড়ে ৩ টায় যবিপ্রবির ভার্চুয়াল ক্লাসরুমে “ওয়ার্কশপ অন পলিসি অ্যান্ড প্রোজেক্ট ইনকিউবেশন ফ্রেমওয়ার্ক ফর জাস্ট ইনকিউবেশন সেন্টার” শীর্ষক কর্মশালা আয়োজন করে যবিপ্রবির ইমপ্রুভিং কম্পিউটার অ্যান্ড সফটয়্যার ইঞ্জিনিয়ারিং টারসিয়ারি এডুকেশন প্রজেক্ট (আইসিএসইটিইপি)।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য বলেন, ইনকিউবেশন সেন্টার গঠনে এ কর্মশালা একটি সময়োপযোগী উদ্যোগ। আমাদের শিক্ষার্থীদের উদ্ভাবন ও উদ্যোক্তা হয়ে ওঠার জন্য প্রয়োজন একটি শক্তিশালী নীতিগত কাঠামো। আমি আশা করি, এ কর্মশালা থেকে পাওয়া প্রস্তাবনা ভবিষ্যতের জন্য একটি টেকশই ও অন্তর্ভুক্তিমূলক ইনকিউবেশন মডেল গঠনে সহায়ক হবে।

কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন স্টিপেন্ড প্রোগ্রাম স্পেশালিস্ট মি. এ এন এম শফিকুল ইসলাম। তিনি ইনকিউবেশন সেন্টারের নীতিমালা, উন্নয়ন, স্টার্টআপ সহায়তা এবং প্রযুক্তিভিত্তিক উদ্যোগে নীতিগত দিকনির্দেশনার গুরুত্ব তুলে ধরেন।
কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের অধ্যাপক ও আইসিএসইটিইপির পিইইউ ড. মো. আলম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন। অনুষ্ঠানে সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মো. কামরুল ইসলামসহ সিএসই বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

‘সৃজনশীল’ অর্থনীতির জাতীয় রূপরেখা তৈরিতে ব্র্যাক ও ইউনেস্কোর সমঝোতা

যবিপ্রবিতে ইনকিউবেশন সেন্টারের জন্য নীতিমালা ও প্রকল্প কাঠামো বিষয়ক কর্মশালা

প্রকাশিত ১০:৩১:৩৫ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫