ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ৮ দিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট, নেমেছে হ্রদের পানির উচ্চতা Logo যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত Logo বিরামপুরে বিজিবি-গ্রামবাসীর বাধায় বিএসএফের পুশ ইনের চেষ্টা পণ্ড Logo মানবাধিকার, গুম প্রতিরোধ ও সম্পত্তি হস্তান্তরে তিন বিল সংসদে পাস Logo কাফরুলে শিশু অপহরণের অভিযোগে গ্রেফতার নারী কারাগারে Logo বিসিএসের ভাইভা দিতে ঢাকায় আসার পথে দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থী নিহত Logo নীল নদের কুমিরই কি আটকে দেবে ট্রাম্পের সব নির্মাণ প্রকল্প? Logo শরিয়াহর সঙ্গে সাংঘর্ষিকতার অভিযোগ, সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট Logo স্বল্প পুঁজিতে লড়াই করেও হার বাংলাদেশের Logo সালমান শাহর সঙ্গে কেমন সম্পর্ক ছিল, জানালেন শাবনূর

ওমরাহ পালন করলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ অভিনেত্রী লামিমা ইসলাম লাম

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ১১:০৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • ১৯৮ বার পঠিত

ওমরাহ পালন করলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ অভিনেত্রী লামিমা ইসলাম লাম

জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর অভিনেত্রী লামিমা ইসলাম লাম প্রথমবারের মতো ওমরাহ হজ পালন করেছেন। তিনি সম্প্রতি সৌদি আরবের মক্কায় গিয়ে এই পবিত্র ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

৬ আগস্ট, বুধবার সকালে তিনি নিজের ফেসবুক পেজে ওমরাহ’র ছবি ও ভিডিও পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেন। ছবিগুলোতে তাকে হাজিদের পোশাকে পবিত্র কাবা শরিফের সামনে দেখা যায়। একটি ছবির ক্যাপশনে তিনি লেখেন:

“আলহামদুলিল্লাহ্, আমার প্রথম ওমরাহ সম্পন্ন।”

নেটিজেনরা তার এই পরিবর্তন ও ধর্মীয় সফরের প্রশংসা করেছেন। অনেকে মন্তব্য করেছেন, লামিমার এই পথচলা অন্যদের জন্য অনুপ্রেরণা হতে পারে।

প্রসঙ্গত, কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের মাধ্যমে লামিমা দর্শকদের মাঝে পরিচিতি পান। তিনি অভিনয় ছাড়াও মডেলিং ও বিজ্ঞাপন জগতেও কাজ করেছেন।

জনপ্রিয়

৮ দিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট, নেমেছে হ্রদের পানির উচ্চতা

ওমরাহ পালন করলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ অভিনেত্রী লামিমা ইসলাম লাম

প্রকাশিত ১১:০৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫