ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য: ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ সেমিনারে বক্তারা Logo অবিরাম স্ক্রিন ব্যবহারের যুগে চোখের স্বস্তিও এখন গুরুত্বপূর্ণ Logo জাবির সাবেক ছাত্রীকে গালিগালাজ, অভিযোগ পত্র জমা Logo চিকিৎসা অবহেলার অভিযোগে ববি মেডিকেল সেন্টার, তদন্তের অপেক্ষায় শিক্ষার্থী Logo জাবি মেডিকেল থেকে ২১ দিনে ২০ হাজার পিস ওষুধ গায়েব  Logo পাবিপ্রবিস্থ দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি প্রকাশ  Logo জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থী বহিষ্কার Logo রাষ্ট্রপতির সাথে বিদায়ি নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ Logo অচল কম্পিউটারে চলছে পাবিপ্রবির সামাজিক বিজ্ঞান অনুষদের ল্যাব, ভোগান্তিতে শিক্ষার্থীরা Logo ঘোষণায় সীমাবদ্ধ ‘জুলাই-২৪ স্কয়ার’, দুই বছরেও শুরু হয়নি কাজ

মেসির গোল-অ্যাসিস্টে ইন্টার মায়ামির জয়

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির ফেরার ম্যাচেই জয় পেয়েছে ইন্টার মায়ামি। মেজর লিগ সকারে (এমএলএস) রোববার (১৭ আগস্ট) লস অ্যাঞ্জেলস গ্যালাক্সিকে ৩-১ গোলে হারিয়েছে ডেভিড বেকহ্যামের মালিকানাধীন দলটি।

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে টানা দুই ম্যাচ বাইরে থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতে মাঠে নামেন মেসি। তখন ১-০ গোলে এগিয়ে ছিল মায়ামি। প্রথমার্ধে স্প্যানিশ লেফট-ব্যাক জর্দি আলবার একমাত্র গোলে এগিয়ে যায় দলটি।

৫৯তম মিনিটে জোসেফ প্যাইন্টসিল গোল করে লস অ্যাঞ্জেলসকে সমতায় ফেরান। তবে ম্যাচের শেষ দিকে এসে জ্বলে ওঠেন মেসি।

৮৪তম মিনিটে রদ্রিগো ডি পলের পাস দখলে নিয়ে দারুণ বাঁ-পায়ের শটে গোল করেন তিনি। এরপর ৮৯তম মিনিটে ব্যাকহিলে অসাধারণ অ্যাসিস্ট দেন লুইস সুয়ারেজকে। উরুগুইয়ান ফরোয়ার্ডের নিখুঁত ফিনিশে ৩-১ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে মায়ামি।

এই জয়ের ফলে আগের ম্যাচে হারার পর টেবিলের ছয়ে নেমে যাওয়া মায়ামি আবার চারে উঠে এসেছে। ২৪ ম্যাচে তাদের সংগ্রহ ৪৫ পয়েন্ট।

জনপ্রিয়

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য: ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ সেমিনারে বক্তারা

মেসির গোল-অ্যাসিস্টে ইন্টার মায়ামির জয়

প্রকাশিত ১২:২২:২৫ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫