ঢাকা ১১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo জাবিতে ‘কাল রাত্রি’ পালন, জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণ Logo ‘দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন কিলড’: ৪৫ বছর পর ধরা পড়লেন জিয়া হত্যার সেই মেজর মোজাফফর Logo শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য হলেন নোবিপ্রবি শিবির সভাপতি Logo রাবিতে নবীন শিক্ষক-গবেষকদের দক্ষতা বিকাশে আইকিউএসি’র বিশেষ সেমিনার Logo ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটিতে বাকৃবির তিন ছাত্রনেতা Logo জাবিতে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন জোরদারের অঙ্গীকার তরুণ সংগঠকদের Logo শিল্পবিপ্লবের প্রেক্ষাপটে উচ্চশিক্ষা, গবেষণা ও উদ্ভাবন নিয়ে কুবিতে সেমিনার Logo কুবির কলা এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ১৪০ শিক্ষার্থীকে মেধাবৃত্তি Logo দিনে ঝরছে ২৪২ প্রাণ, বায়ুদূষণে জিডিপির ৫% হারাচ্ছে বাংলাদেশ! Logo জুলাই শহীদ দিবসে ইবি প্রশাসনের বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল 

ইবি শিক্ষক বাসের সাথে লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৮

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ০৪:৩৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • ১২৮ বার পঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষকবহনকারী একটি কোস্টার বাস দুর্ঘটনার কবলে পড়েছে। রোববার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া থেকে শিক্ষকদের ক্যাম্পাসে নিয়ে আসার পথে সদর উপজেলার এগারোমাইল নামক স্থানে যাত্রীবাহী রূপসা বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে কয়েকজন আহত হলে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয়ের বাসের চালক ও আহত এক শিক্ষককে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়।

জানা যায়, শিক্ষকবাহী কোস্টার বাসটি এগারোমাইলের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী রূপসা বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। যাত্রীবাহী বাসটি একটি ভ্যানকে ওভারটেক করতে গিয়ে ডানদিক থেকে আসা কোস্টারের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় রূপসা বাসের চালক পালিয়ে যায়।

বিশ্ববিদ্যালয়ের পরিবহণ প্রশাসক অধ্যাপক ড. আব্দুর রউফ বলেন, দুর্ঘটনায় প্রাথমিকভাবে ৭/৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. শফিকুল ইসলাম ও কোস্টার চালক নজরুল ইসলামও রয়েছেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিতে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়। পরে চালকের কোমরের আঘাত গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে রেফার করা হয়েছে।

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আল মামুন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সহকর্মীরা কাজ শুরু করেছে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

জনপ্রিয়

জাবিতে ‘কাল রাত্রি’ পালন, জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণ

ইবি শিক্ষক বাসের সাথে লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৮

প্রকাশিত ০৪:৩৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫