ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo রাবিতে ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার Logo বাঁধন, জবি ইউনিটের সাংগঠনিক কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠিত Logo দপদপিয়া সেতুতে আবারও দুর্ঘটনা: একদিনে দুই ঘটনায় আহত ৩ ববি শিক্ষার্থী Logo যাত্রাবাড়ীতে বিপুল গাঁজাসহ তিন মাদককারবারী গ্রেপ্তার Logo জাবির ছাত্রী হলে মাদকদ্রব্য উদ্ধার, তদন্ত কমিটি গঠন Logo সৃজনশীলতা ও বিজ্ঞান চর্চায় বাকৃবির মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ে ‘ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা’ Logo পাবিপ্রবিতে বিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. মো. শামীম রেজা Logo হামে শিশুমৃত্যু: দায়ীদের শাস্তি ও জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতি ঘোষণার দাবি ডিপিপিএইচের Logo ডিআরইউ সঙ্গে পুপরোয়া’র মতবিনিময় সভা Logo শিক্ষকদের পাঠ মুল্যায়নে অনলাইন ফিডব্যাক বাধ্যতামুলক করলো রাজশাহী বিশ্ববিদ্যালয়

বিএসসি প্রকৌশলীদের প্রতি বৈষম্য নিরসনের দাবিতে দাবিতে যবিপ্রবিতে বিক্ষোভ মিছিল

  • রায়হান আহমদ
  • প্রকাশিত ০৮:২৮:৪০ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • ৯৫ বার পঠিত

ডিপ্লোমা শিক্ষার্থীদের নৈরাজ্য বন্ধ, বিএসসি প্রকৌশলীদের প্রতি বৈষম্য নিরসনের দাবিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যবিপ্রবির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের শিক্ষার্থীরা।

আজ রবিবার (১৭ আগষ্ট) বিক্ষোভ মিছিলটি স্যার জগদীশ চন্দ্র বসু অ্যাকাডেমিক ভবনের সামনে থেকে শুরু হয়ে যবিপ্রবির বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই’, ‘২৪ এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’, ‘এই মূহুর্তে দরকার কোটা প্রথার সংস্কার’, ‘কোটার নামে অবিচার, চলবে না চলবে না’ ইত্যাদি স্লোগান দিতে থাকে।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, প্রকৌশলীদের সরকারি চাকুরীতে যে বৈষম্যমূলক কোটাব্যবস্থা রয়েছে তার বিরুদ্ধে সারা বাংলাদেশের সকল প্রকৌশলীরা ও প্রকৌশল শিক্ষার্থীদের যে আন্দোলন চলছে তারই ধারাবাহিকতায় যবিপ্রবির প্রকৌশলী শিক্ষার্থীরাও আজ রাস্তায় নেমে এসেছে। প্রকৌশল খাতে ২০১৩ সালে ফ্যাসিস্ট স্বৈরাচারের আমলে যে ১০ম গ্রেড সৃষ্টি করা হয় সেখানে ১০০% ডিপ্লোমাদের জন্যে কোটা রয়েছে যেখানে বিএসসি প্রকৌশলীদের প্রতি বৈষম্য কর হচ্ছে এবং আমাদের এই ৯ম গ্রেডেও প্রমোশনের মাধ্যমে ৩৩% কোটা তারা দখল করে নিচ্ছে এতে আমাদের প্রকৌশলীদের অধিকার ক্ষুন্ন হচ্ছে।

শিক্ষার্থীরা আরো বলেন, এই বিষয় নিয়ে যখন হাইকোর্টে রিট করা হয়, তখন মহামান্য হাইকোর্ট বিষয়টা বুঝতে পেরে আমাদের পক্ষে রায় দেয়। পরবর্তীতে দেখা যায় ডিপ্লোমা টেকনিশিয়ানরা সারাদেশে নৈরাজ্য শুরু করে। আমরা সেই নৈরাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা এখান থেকে সরকারকে হুঁশিয়ারি দিতে চাই তারা যেন এই হাইকোর্টের রায়কে আমলে নিয়ে আমাদের যে ১০ম গ্রেডের জায়গাটা রয়েছে সেটা সংস্কার করে আমাদেরকে পরীক্ষা দেওয়ার যথাযথ সুযোগ দেয় এবং প্রকৌশলীদের সাথে এত বছর ধরে যে বৈষম্য হচ্ছে দ্রুত এই বৈষম্যের একটা যৌক্তিক অবসান করে ন্যায্য অধিকার দিতে হবে।

জনপ্রিয়

রাবিতে ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার

বিএসসি প্রকৌশলীদের প্রতি বৈষম্য নিরসনের দাবিতে দাবিতে যবিপ্রবিতে বিক্ষোভ মিছিল

প্রকাশিত ০৮:২৮:৪০ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫