ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo প্রযুক্তিভিত্তিক সেবায় ব্যক্তিগত নিরাপত্তা ও নগরজীবনের নতুন সম্ভাবনা গড়ছে বি-ট্র্যাক সলিউশন্স Logo বিশ্বকাপ উপলক্ষে ৭০ লাখ কনডম বিনামূল্যে বিতরণ করবে মেক্সিকো Logo ব্রাজিলকে ৭ গোল দিয়েছে যে সব দেশ Logo সিমাগো ইনস্টিটিউশন র‍্যাংকিংয়ে দেশে গণিতে তৃতীয় পাবিপ্রবি Logo যেভাবে মোবাইলে দেখবেন বিশ্বকাপের খেলা Logo ফিফার জাদুঘরে জায়গা পেল বাংলাদেশ ফুটবল দলের জার্সি Logo আর্জেন্টিনা সমর্থককে পেটানোর অভিযোগ ব্রাজিল সমর্থকের বিরুদ্ধে Logo রাতে পরকীয়া প্রেমিকার বাড়িতে আপত্তিকর অবস্থায় আটক বিএনপি নেতা Logo বিশ্ব দুগ্ধ দিবসে বাকৃবিতে চিত্রাঙ্কন ও ডেইরি রেসিপি প্রতিযোগিতা Logo নারীদের নগ্ন ছবি ও ভিডিও ধারণই আলিফের নেশা, বাদ যায়নি নিজের স্ত্রী

ইবিতে বিএনসিসির পদোন্নতি পরিক্ষা অনুষ্ঠিত

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ১১:৪৩:১৭ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • ২৪২ বার পঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সেনা শাখার (পুরুষ ও মহিলা) দুই প্লাটুনের ক্যাডেটদের পদোন্নতি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) দুপুর ২টায় শুরু হওয়া এই পরীক্ষায় অংশগ্রহণ করেন দুই প্লাটুন মিলে অর্ধশতাধিক ক্যাডেট। পরীক্ষাটি লিখিত ও ড্রিল মিলে দুই ধাপে সম্পন্ন হয়।

বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলাভবনের তৃতীয় তলায় লিখিত পরীক্ষার মাধ্যমে শুরু করে, এরপর বিএনসিসির সামরিক প্রশিক্ষক সার্জেন্ট রফিকুল ইসলামের পরিচালনায় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত গ্রাউন্ডে ড্রিল পরীক্ষা নেওয়া হয়।

পরীক্ষা কার্যক্রম তত্ত্বাবধান করেন ইবি বিএনসিসি প্লাটুনের প্রধান সমন্বয়কারী প্রফেসর ড. মো: আব্দুল বারী। এছাড়াও উপস্থিত ছিলেন সামরিক প্রশিক্ষক সার্জেন্ট রফিকুল ইসলাম এবং বিএনসিসির অন্যান্য কর্মকর্তা।

প্রসঙ্গত, ইসলামী বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)- এর সুন্দরবন রেজিমেন্টের ২৪ ব্যাটালিয়নের অধীনস্থ ডেল্টা কোম্পানির একটি চৌকস প্লাটুন। এ প্লাটুনের রয়েছে একটি গৌরবময় ও সমৃদ্ধ ইতিহাস। বিভিন্ন জাতীয় ও আন্তঃপ্লাটুন ক্যাম্প, প্রশিক্ষণ, এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় এখানকার চৌকস ও সুশৃঙ্খল ক্যাডেটরা ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে। তাঁদের নিষ্ঠা, শৃঙ্খলা এবং দেশপ্রেমের প্রতিফলন প্লাটুনের মর্যাদা ও সুনাম বহুগুণে বৃদ্ধি করেছে।

জনপ্রিয়

প্রযুক্তিভিত্তিক সেবায় ব্যক্তিগত নিরাপত্তা ও নগরজীবনের নতুন সম্ভাবনা গড়ছে বি-ট্র্যাক সলিউশন্স

ইবিতে বিএনসিসির পদোন্নতি পরিক্ষা অনুষ্ঠিত

প্রকাশিত ১১:৪৩:১৭ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫