ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo জাবির ২২ শিক্ষক-শিক্ষার্থীর ৩২ গবেষণাপত্র প্রত্যাহার, গবেষণার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন Logo কুবিতে নারী শিক্ষার্থীদের মাতৃত্বকালীন ছুটিসহ ছাত্রশক্তির ৫ দফার স্মারকলিপি Logo হাবিপ্রবিতে ভেটেরিনারি শিক্ষার মান উন্নয়নের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি Logo কুবিতে দুই ছিনতাইকারী আটক, মুচলেকায় মুক্তি Logo “শিবির প্রতিটি ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের হেনস্থা ও সাইবার বুলিং করছে” -নাছির Logo জুলাইয়ে জাবিতে হাসিনার ছবি অপসারণের প্রতিবাদে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের বিবৃতি, দুইদিন পরই ক্ষমতাচ্যুত Logo উসকানিমূলক বক্তব্যকে কেন্দ্র করে বাকৃবিতে দুই হলে মাঝে সংঘর্ষ, আহত ৫ Logo বুটেক্সে শিক্ষক নিয়োগে অনিয়মের গুঞ্জন Logo আবাসিক হলকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে কুবি উপাচার্যের কাছে শিবিরের পাঁচ দফা দাবি Logo প্রধানমন্ত্রীর ফটোগ্রাফারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন

হিট প্রজেক্ট প্রাপ্ত যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের দুই শিক্ষককে সংবর্ধনা

  • রায়হান আহমদ
  • প্রকাশিত ০৭:৫৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • ১৬০ বার পঠিত

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে হায়ার এডুকেশন এক্সেলারেশন অ্যান্ড টেকনোলজি (হিট) প্রজেক্ট প্রাপ্ত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি)  দুই শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (০১ সেপ্টেম্বর) যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের আয়োজনে ডীন অফিসে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হিট প্রজেক্ট প্রাপ্ত শিক্ষকদ্বয় হলেন- ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন ও জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মশিয়ার রহমান।

এ বিষয়ে জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম বলেন, দুটি হিট প্রজেক্ট আমাদের অনুষদের জন্য বিরাট অর্জন। প্রথমবারের মতো এমন সংবর্ধনার আয়োজন করেছি। পিআই-এর কাছ থেকে দায়বদ্ধতা বজায় রাখার আশা করি। কেননা প্রজেক্টগুলোর অর্থের উৎস বিশ্বব্যাংকের ঋণ এবং এ ঋণ শোধ করতে হবে দেশের সাধারণ মানুষের দেওয়া ভ্যাট-ট্যাক্স থেকে। এ প্রজেক্ট প্রাপ্তির মধ্য দিয়ে আমাদের গবেষণার কার্যক্রমকে আরো সমৃদ্ধি ও শক্তিশালী করবে এবং গবেষণার ফলাফল আমাদের সমাজ ও রাষ্ট্রের কল্যাণ বয়ে আনবে। সর্বোপরি প্রজেক্ট প্রাপ্ত শিক্ষকদেরকে অভিনন্দন ও তাদের জন্য সফলতা কামনা করছি।

সংবর্ধনা অনুষ্ঠানে হিট প্রজেক্ট প্রাপ্ত দুই শিক্ষককে যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলামের নেতৃত্বে অনুষদের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ ফুলেল সংবর্ধনা দেন।

উল্লেখ্য, সারাদেশ থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) ১৪৮১টি প্রজেক্ট প্রাথমিকভাবে জমা পড়ে । ইউজিসির যাচাই-বাছাই ও প্রেজেন্টেশনের মাধ্যমে মোট ১৫১টি প্রজেক্ট নির্বাচিত হয়, তারমধ্যে  জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের দুটিসহ মোট পাঁচটি হিট প্রজেক্ট পায় যবিপ্রবি।

জনপ্রিয়

জাবির ২২ শিক্ষক-শিক্ষার্থীর ৩২ গবেষণাপত্র প্রত্যাহার, গবেষণার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

হিট প্রজেক্ট প্রাপ্ত যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের দুই শিক্ষককে সংবর্ধনা

প্রকাশিত ০৭:৫৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫