ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo জাবির ২২ শিক্ষক-শিক্ষার্থীর ৩২ গবেষণাপত্র প্রত্যাহার, গবেষণার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন Logo কুবিতে নারী শিক্ষার্থীদের মাতৃত্বকালীন ছুটিসহ ছাত্রশক্তির ৫ দফার স্মারকলিপি Logo হাবিপ্রবিতে ভেটেরিনারি শিক্ষার মান উন্নয়নের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি Logo কুবিতে দুই ছিনতাইকারী আটক, মুচলেকায় মুক্তি Logo “শিবির প্রতিটি ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের হেনস্থা ও সাইবার বুলিং করছে” -নাছির Logo জুলাইয়ে জাবিতে হাসিনার ছবি অপসারণের প্রতিবাদে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের বিবৃতি, দুইদিন পরই ক্ষমতাচ্যুত Logo উসকানিমূলক বক্তব্যকে কেন্দ্র করে বাকৃবিতে দুই হলে মাঝে সংঘর্ষ, আহত ৫ Logo বুটেক্সে শিক্ষক নিয়োগে অনিয়মের গুঞ্জন Logo আবাসিক হলকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে কুবি উপাচার্যের কাছে শিবিরের পাঁচ দফা দাবি Logo প্রধানমন্ত্রীর ফটোগ্রাফারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন

২৭ বছরেও পিএসসি কোড পায়নি ইবির ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগ, উপাচার্যকে স্মারকলিপি

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ১১:৩০:৩৬ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • ১৬৭ বার পঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগ প্রতিষ্ঠার ২৭ বছর পরও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বিষয় কোডে অন্তর্ভুক্ত না হওয়ায় দ্রুত সমাধানের দাবি জানিয়েছে বিভাগের শিক্ষার্থীরা। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বরাবর এক স্মারক লিপি জমা দেন তারা।

স্মারক লিপিতে বলা হয়, বিভাগটি ১৯৯৮ সালে প্রতিষ্ঠার পর দীর্ঘ সময় অতিক্রান্ত হলেও এখনো বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (PSC)-এর তালিকায় বিভাগের নাম অন্তর্ভুক্ত হয়নি। এর ফলে বিসিএসসহ সরকারি বিভিন্ন নিয়োগ পরীক্ষায় শিক্ষার্থীরা আবেদন করতে পারছে না, যা তাদের শিক্ষাজীবন ও কর্মসংস্থানের ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

আরও বলা হয়, বিভাগের বর্তমান নাম ‘ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি’ নামেই PSC কর্তৃক সাবজেক্ট কোড সংযুক্ত করতে হবে। এ বিষয়ে বিভাগের এলামনাই এবং গুরুত্বপূর্ণ অংশীজনদের সঙ্গে পরামর্শক্রমে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করছেন তারা। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে এ বিষয়ে বিভাগীয় পর্যায়ে দৃশ্যমান অগ্রগতি দেখতে চান শিক্ষার্থীরা।

এবিষয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “আমরা একাডেমিক কাউন্সিল এটা পাস করবো। এরপর এক মাসের মধ্যে আমাদের প্রক্রিয়া শেষ করে ইউজিসিতে পাঠাবো। তখন ইউজিসি এটা নিয়ে কাজ করবে।”

জনপ্রিয়

জাবির ২২ শিক্ষক-শিক্ষার্থীর ৩২ গবেষণাপত্র প্রত্যাহার, গবেষণার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

২৭ বছরেও পিএসসি কোড পায়নি ইবির ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগ, উপাচার্যকে স্মারকলিপি

প্রকাশিত ১১:৩০:৩৬ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫