ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ফুটবল বিশ্বকাপের ইতিহাস নিয়ে কুবি কুইজ সোসাইটির কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo ফুলেল শুভেচ্ছা না নিয়ে দায়িত্বশীলতার বার্তা দিলেন গোবিপ্রবির নবনিযুক্ত উপাচার্য Logo জুলাইয়ের চেতনা নিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর Logo বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে নোবিপ্রবিতে সন্ধ্যা থেকে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ Logo রাবিতে দুই প্রফেসরের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo কুবি পরিসংখ্যান সমিতির নেতৃত্বে হামীম-রাহীম Logo জুলাই শহিদদের স্মরণে কবি নজরুল কলেজ ছাত্রদলের মোমবাতি প্রজ্জ্বলন Logo চরভদ্রাসনে সংসদ সদস্য বাবুলের উপস্থিতিতে ৫০০ দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ Logo গোবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. নাজমুল সাদাত Logo পাসপোর্টে যুক্ত হচ্ছে শহীদ আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি

যবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) পালন

  • রায়হান আহমদ
  • প্রকাশিত ১০:১২:৪৯ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • ১৬৮ বার পঠিত

জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল আয়োজনে মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং গভীর শ্রদ্ধার সাথে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) পালন করা হয়েছে।

আজ শনিবার ৬ সেপ্টেম্বর সকাল ৯ টায় যবিপ্রবির প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) পালনের আনুষ্ঠানিকতা শুরু হয়। বাদ যোহর যবিপ্রবি’র কেন্দ্রীয় মসজিদে মানবতার মুক্তির দিশারী হযরত মুহাম্মাদ (সা:)-এঁর জীবনী, কর্ম এবং ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার, নারীর মর্যাদা ইত্যাদি বিষয়ে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে যবিপ্রবি। উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।

সায়্যিদুনা ওয়া সায়্যিদুল মুরসালীনা ওয়ানা নবিয়্যীন হযরত মুহাম্মাদ মুস্তফা (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)- এঁর পবিত্র জন্ম হয় ৫৭০ সালের ১২ রবিউল আউয়াল, সোমবার, এই দিনে। মানবজাতির জন্য রহমত হিসেবে প্রেরিত মহানবী হযরত মুহাম্মাদ (সা:) আরবের মক্কা নগরীর সম্ভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোল আলোকিত করে জন্মগ্রহণ করেছিলেন। বিশ্বব্যাপী সমাদৃত ও আবহমান কাল থেকে পৃথিবীর দেশে দেশে যথাযোগ্য মর্যাদায় বিশেষ গুরুত্বের সাথে পালিত হয়ে আসছে দিবসটি।

যবিপ্রবি উপাচার্য পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) এর তাৎপর্য উল্লেখ করে বলেন, মহানবী হযরত মুহাম্মাদ (স:) হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। তাঁর জীবনাদর্শ সমগ্র মুসলমানদের জন্য অনুকরণীয়। তাঁর জীবন ছিল তাৎপর্যপূর্ণ, বৈচিত্রময় ও সমৃদ্ধ। মানবীয় চরিত্রের এমন কোনো গুণাবলী নেই যেটা তাঁর মধ্যে বিদ্যমান ছিল না। তিঁনি সর্বদা ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন এবং একই সাথে তিনি ছিলেন সত্যবাদী, ন্যায়পরায়ণ, ন্যায় বিচারক ও মহান রাষ্ট্রনায়ক। তিনি উপস্থিত সবাইকে আল-কুরআন ও মহানবী হযরত মুহাম্মাদ (সা:) এর জীবনী পড়ার জন্য অনুরোধ করেন ও তাঁর জীবন-দর্শন অনুযায়ী সকলের জীবনযাত্রা পরিচালনা করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

যবিপ্রবি কর্তৃক আয়োজিত পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) পালনের জন্য আয়োজিত অনুষ্ঠানে, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, দপ্তর প্রধানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

ফুটবল বিশ্বকাপের ইতিহাস নিয়ে কুবি কুইজ সোসাইটির কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

যবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) পালন

প্রকাশিত ১০:১২:৪৯ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫